শনিবার | ১৮ জুলাই, ২০২৬ | ৩ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
লালপুরে একদিনের ব্যবধানে দুই শিশুর মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় বাবা বিএনপি সরকারের ৫ মাসে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর উদ্যোগে লালপুরে ১৭৯ প্রকল্প বাস্তবায়ন বিএসএড কোর্সের প্রথম ব্যাচের শিক্ষাথীদের বিদায় ও দ্বিতীয় ব্যাচের বরণ জুলাই শহীদ দিবস পালন জুলাই-৩৬ ও প্রাণ হারানো শিশুদের মূল্য লাল ও হলুদ কার্ড ও আমাদের সমাজ বড়াইগ্রামে জুলাই শহিদ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন জলাবদ্ধতা সৃষ্টিতে জর্জরিত বনপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে তাপপ্রবাহে করণীয় ও ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত। নাটোরে আদম আলী শিক্ষা বৃত্তির অর্থ, সনদ ও শিক্ষা উপকরণ বিতরণ

বাউয়েট ক্যাম্পাসে অন্তঃবিশ্ববিদ্যালয় প্রযুক্তি প্রতিযোগিতা মাইন্ডস্টোর্ম-৫.০ এর সমাপনী অনুষ্ঠান

বাউয়েট প্রতিনিধি, কাদিরাবাদ, নাটোর:
বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী অন্তঃবিশ্ববিদ্যালয় প্রযুক্তি প্রতিযোগিতা মাইন্ডস্টোর্ম-৫.০ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (০৪ মার্চ ২০২৪) বাউয়েট টিচার্রস পয়েন্টে সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শাহীনুর আলম, এসপিপি, পিইঞ্জ, সন্ধ্যা সাড়ে ছয়টায় বিজয়ী প্রতিযোগীদের মাঝে প্রাইজমানি, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন।

প্রধান অতিথি শিক্ষার্থীদের বিভিন্ন প্রজেক্টে কৃত্রিম বৃদ্ধিমত্তা ব্যবহার করায় তিনি মুগ্ধ হয়েছেন। প্রযুক্তি প্রতিযোগিতা মাইন্ডস্টোর্ম-৫.০ আয়োজন করায় সংশ্লিষ্ট সকলকে তিনি ধন্যবাদ জানান।

এসময় উপস্থিত ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজর মোঃ মনজিনুল মুবীন (অব.), বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, প্রক্টর, ছাত্র কল্যাণ উপদেষ্টা, শিক্ষকমন্ডলী এবং কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাউয়েট কম্পিউটার সোসাইটির সভাপতি এবং সিএসই বিভাগের প্রধান প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, বিশেষ অতিথি বাউয়েটের ট্রেজারার কর্নেল মোহাম্মদ হামিদুল হক (অব.), পিএসসি, সমাপনী অনুষ্ঠানের সঞ্চালনা করেন সিএসই বিভাগের শিক্ষার্থী মাইশা, জুরাফা ও ফাহিম। প্রতিযোগিতাটির সমন্বয় করেন কম্পিউটার সোসাইটির সহসভাপতি বৃষ্টি রানী রায় এবং রেদওয়ানুল হক রনি।

এই প্রতিযোগিতায় মোট ৮ টি ইভেন্টে (প্রোগ্রামিং কনটেস্ট, সফটওয়্যার প্রদর্শনী, হার্ডওয়ার প্রদর্শনী, কেস স্টাডিজ, আইডিয়া কনটেস্ট, ইউআই/ইউএক্স ডিজাইন, কুইজ কনটেস্ট, কম্পিউটার এইডেড ডিজাইন কনটেস্ট এবং গেইমিং কনটেস্ট) বিভিন্ন বিভাগের সর্বমোট ৪৫৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রোগ্রামিং কনটেস্টে চ্যাম্পিয়ন হয় ওয়ান লাস্ট টাইম টিমের সিএসই বিভাগের শিক্ষার্থী মোঃ হাফিজা আহমেদ, মোঃ কাউসার আলী এবং মারজিয়া মাহারিন খান মোমো, হার্ডওয়ার প্রদর্শনী কনটেস্টে চ্যাম্পিয়ন হয় ইলেক্ট্রিফাই টিমের ইইই বিভাগের শিক্ষার্থী মোঃ আমিমুল আহসান, ইমাম মেহেদি ও মোস্তাকিম বিল্লাহ, সফটওয়্যার প্রদর্শনী আইসিই বিভাগের মাসুম বিল্লাহ, তাসনিম তাবাস্সুম।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.