শনিবার | ১৩ জুন, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩৩

শিরোনাম
আমার দলের হলেও ছাড় নয়, দুর্নীতিবাজদের গ্রেপ্তারে প্রতিমন্ত্রীর নির্দেশ লালপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে যুবক আটক, মামলা লালপুরে গাঁজার গাছ উদ্ধার, চাষের অভিযোগে মামলা ওঝার ঝাড়ফুঁকে সময়ক্ষেপণ, সাপের কামড়ে কৃষকের মৃত্যু লালপুরে ভুটভুটির ধাক্কায় প্রাণ গেল অটোভ্যান চালকের বড়াইগ্রামে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত কবি হাসান হাফিজুর রহমানের ৯৪তম জন্মবার্ষিকী পালিত নাটোরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ জনের কারাদণ্ড ও জরিমানা লালপুরে ইয়াবাসহ হোয়াটসঅ্যাপ হ্যাকিং চক্রের তিন সদস্য গ্রেপ্তার লালপুরে পদ্মার চরে গোলাগুলি, স্পিডবোটে মিলল গুলিবিদ্ধ যুবকের মরদেহ

আন্তর্জাতিক ট্যুরিজম অ্যাওয়ার্ড পেল ইউএস-বাংলা

ঢাকা, ২৯ মে, ২০২৪, বুধবার:

প্রথমবারের মতো ট্যুর অপারেটর এসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) আয়োজিত আন্তর্জাতিক ট্যুরিজম অ্যাওয়ার্ড ২০২৪ (টিটা) পেল বাংলাদেশের অন্যতম বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। এক্সিলেন্স ইন ট্যুর অপারেটর সাপোর্টিভ এয়ারলাইন্স ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে ইউএস-বাংলা।

বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত মান্যবর ঘনশ্যাম ভান্ডারি ও টোয়াবের সভাপতি জনাব শিবলুল আজিম কোরেশী এর কাছ থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের পক্ষে অ্যাওয়ার্ড গ্রহণ করেন প্রতিষ্ঠানটির মহাব্যাবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম।

ইউএস-বাংলা এয়ারলাইন্স এর বিমান বহরে বর্তমানে ২টি এয়ারবাস ৩৩০-৩০০, ৯টি বোয়িং ৭৩৭-৮০০সহ মোট ২৪টি এয়ারক্রাফট রয়েছে। অভ্যন্তরীণ সকল রুট সহ ১০টি দেশের ১৩টি আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.