| |

শিরোনাম
জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ও বিশ্ব বাস্তবতা স্মার্টফোনে ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ের সুবিধা আকামার মেয়াদ বাড়ানোর কথা বলে অর্থ হাতিয়ে নেয় প্রতারক চক্র অটোরিক্সার সংখ্যা যখন প্রয়োজনের চেয়ে বেশি! জবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুলের সঙ্গে এলিট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ ‘শিক্ষার্থীদের পরিশ্রমী, সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে –নাটোর জেলা প্রশাসক সুমনী আক্তার কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে ১২২ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা বড়াইগ্রামে মোবাইল কোর্টে মৎস্য নিধনের ৩৭ নিষিদ্ধ জাল পুড়িয়ে বিনষ্ট  শিক্ষার্থীদের নিরাপদ খাদ্য গ্রহনে উদ্বুদ্ধ করতে সচেতনতা সভা

রিফুয়েলিং এ যাচ্ছে বিশ্বের একমাত্র ভাসমান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
বর্তমানে বিশ্বের একমাত্র ভাসমান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একাডেমিক লামানোসভের দ্বিতীয় ইউনিট তার প্রথম রিফুয়েলিং এর জন্য প্রস্তুত করা হয়েছে। ভাসমান বিদ্যুৎ কেন্দ্রটি রাশিয়ার পেভেক অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করছে। বিদ্যুৎ কেন্দ্রটিতে KLT-40S মডেলের দুটি রিয়্যাক্টর ব্যবহার করা হয়েছে। ইতোপূর্বে, ২০২৩ সালে বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিটে রিফুয়েলিং সম্পন্ন হয়। রিফুয়েলিং এর জন্য ফ্রেশ পারমাণবিক জ্বালানী প্রস্তুত ও সরবরাহ করছে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন রসাটম।

প্রচলিত বৃহদাকারের স্থলভিত্তিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে প্রতি ১২-১৮ মাস অন্তর রিফুয়েলিং করা হয়ে থাকে। এসময় মোট জ্বালানীর একটি অংশ মাত্র পুনঃস্থাপন করা হয়। অন্যদিকে, ভাসমান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর কম ক্ষমতা সম্পন্ন রিয়্যাক্টরগুলোতে রিফুয়েলিং করা হয় কয়েক বছর পর পর। এক্ষেত্রে পুরো রিয়্যাক্টর কোর আনলোড করে পুরো জ্বালানী প্রতিস্থাপন করা হয়। কখঞ-৪০ঝ রিয়্যাক্টর কোরে থাকে জ্বালানী এসেম্বলী, নিয়ন্ত্রন রড এবং স্টার্ট-আপ নিউট্রন উৎস।

একাডেমিক লামানোসভের দ্বিতীয় ইউনিটে রিফুয়েলিং এর জন্য প্রস্তুতকৃত জ্বালানী এসেম্বলী ইতোমধ্যে রাশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মেরিটাইম রেজিস্টার অফ শিপিং এর কাছ থেকে প্রয়োজনীয় অনুমোদন লাভ করেছে। এজাতীয় রিয়্যাক্টরের জন্য জ্বালানীর এক্সেপটেন্স সনদ দিয়ে থাকে এই কর্তৃপক্ষ।

বিশ্বের প্রথম ভাসমান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একাডেমিক লামানোসভ ২০১৯ সালের ডিসেম্বর মাসে গ্রীডের সঙ্গে যুক্ত হয় এবং ২০২০ সালের মে মাসে বানিজ্যিক উৎপাদন শুরু করে। কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা প্রায় ৭৬ মেগাওয়াট এবং তাপ উৎপাদন ক্ষমতা প্রায় ৪৪ মেগাওয়াট। পেভেক অঞ্চলের এক লক্ষ বাসিন্দার বিদ্যুৎ চাহিদা মেটাচ্ছে এই কেন্দ্রটি।

বর্তমানে বিশ্বের অনেক দেশ ক্ষুদ্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর ব্যাপারে আগ্রহী হয়ে উঠেছে। এর কারণগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো কম বিনিয়োগ, নির্মানে কম সময় ব্যয়, স্থানান্তরযোগ্যতা, দীর্ঘ সময় অন্তর রিফুয়েলিং এবং দূরবর্তী ও দূর্গম অঞ্চলে দূষণমুক্ত বিদ্যুৎ সরবরাহের সুবিধা।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.