| |

শিরোনাম
জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ও বিশ্ব বাস্তবতা স্মার্টফোনে ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ের সুবিধা আকামার মেয়াদ বাড়ানোর কথা বলে অর্থ হাতিয়ে নেয় প্রতারক চক্র অটোরিক্সার সংখ্যা যখন প্রয়োজনের চেয়ে বেশি! জবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুলের সঙ্গে এলিট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ ‘শিক্ষার্থীদের পরিশ্রমী, সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে –নাটোর জেলা প্রশাসক সুমনী আক্তার কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে ১২২ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা বড়াইগ্রামে মোবাইল কোর্টে মৎস্য নিধনের ৩৭ নিষিদ্ধ জাল পুড়িয়ে বিনষ্ট  শিক্ষার্থীদের নিরাপদ খাদ্য গ্রহনে উদ্বুদ্ধ করতে সচেতনতা সভা

পদ্মা নদীতে সাড়ে ৩ লাখ টাকার জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক।।
নাটোরের লালপুরে পদ্মা নদীতে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৩ লাখ টাকার দুয়ারি জাল আটক করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
শনিবার (১৪ অক্টোবর ২০২৩) বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট আরাফাত আমান আজিজের ভ্রাম্যমান আদালত এ আদেশ দেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম নাজিম উদ্দিন জানান, মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে নাটোরের লালপুরে পদ্মা নদীতে শনিবার বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৯০টি চায়না দুয়ারী জাল আটক করে। পরে তা নদীর পাড়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা।
১২ অক্টোবর হতে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহণ, ক্রয়-বিক্রয়, মজুদ, বাজারজাতকরণ, বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। এই আইন অমান্যকারীর শাস্তি ১ থেকে ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.