শনিবার | ১৮ জুলাই, ২০২৬ | ৩ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
বিএনপি সরকারের ৫ মাসে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর উদ্যোগে লালপুরে ১৭৯ প্রকল্প বাস্তবায়ন বিএসএড কোর্সের প্রথম ব্যাচের শিক্ষাথীদের বিদায় ও দ্বিতীয় ব্যাচের বরণ জুলাই শহীদ দিবস পালন জুলাই-৩৬ ও প্রাণ হারানো শিশুদের মূল্য লাল ও হলুদ কার্ড ও আমাদের সমাজ বড়াইগ্রামে জুলাই শহিদ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন জলাবদ্ধতা সৃষ্টিতে জর্জরিত বনপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে তাপপ্রবাহে করণীয় ও ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত। নাটোরে আদম আলী শিক্ষা বৃত্তির অর্থ, সনদ ও শিক্ষা উপকরণ বিতরণ লালপুরে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

সকলের ভালোবাসা অর্জন করতে হবে- টিপু

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুর বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন- ‘বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশনা মানতে হবে। কোন দোকানপাট, বাড়িঘর, হিন্দু সম্প্রদায়ের মানুষের ওপর হামলা করা যাবে না। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা করা যাবে না। বেগম খালেদা জিয়া যদি মাফ করে দিতে পারেন, তারেক রহমান যদি মাফ করে দিতে পারেন, আমরা যদি মাফ করে দিতে পারি, তাহলে আপনারা কেন মাফ করতে পারবেন না। সকলের ভালোবাসা অর্জন করতে হবে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে।’
শনিবার (১০ আগস্ট ২০২৪) বিকেলে ঢাকা থেকে নিজ বাড়িতে আসার পথে নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া, গোপালপুর ও লালপুরে পথসভা করেন।
লালপুর ত্রিমোহিনি চত্বরে সমাবেশে উপস্থিত ছিলেন- বাগাতিপাড়া পৌরসভার মেয়র শরিফুল ইসলাম লেনিন, গোপালপুর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রানা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজির উদ্দিন বাবু, ফিরোজ হোসেন মিল্টন, গোপালপুর পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবুল খায়ের (এ কে), লালপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি এজাজুল হক বাচ্চুসহ ছাত্রদল, যুবদল ও সহযোগি সংগঠনের নেতাকর্মী।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.