রবিবার | ১৯ এপ্রিল, ২০২৬ | ৬ বৈশাখ, ১৪৩৩

শিরোনাম
জীবিত থাকতেই অবসর ও কল্যাণ তহবিলের টাকা চাইলেন প্রধান শিক্ষক নির্মাণাধীন পাওয়ার গ্রিড উপকেন্দ্রে দুর্ধর্ষ ডাকাতির রহস্য উদঘাটন, ডাকাতদলের ১৩ সদস্যকে গ্রেপ্তার গুরুদাসপুরে আইনজীবীর বিরুদ্ধে সরকারি রাস্তা জবরদখলের অভিযোগ পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু বড়াইগ্রামে ডাকাতির ঘটনায় ১৩ জন আটক, ট্রাকসহ লুন্ঠিত ইলেকট্রিক ব্যাটারি উদ্ধার চার মাস পর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা শিবির একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান জেলা শিবির সভাপতি জাহিদ হাসান পদ্মার পাঙ্গাস বিক্রি হলো ২০ হাজার টাকায় লালপুরে তাপমাত্রা ৩৮ ডিগ্রি মৃদু তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন বড়াইগ্রামে কৃষকদের মাঝে বিনামূল্যে এয়ার ফ্লো মেশিন বিতরণ

১৫ বছর পর প্রকাশ্যে জামায়াতের কর্মী সমাবেশ

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে দীর্ঘ ১৫ বছর পর আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত রামকৃষ্ণপুরে প্রকাশ্যে কর্মী সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।
সোমবার (১২ অগাস্ট ২০২৪) সন্ধ্যায় উপজেলার বালিতিতা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ওই সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতের লালপুর উপজেলা আমির ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল কালাম আজাদ।
লালপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আদনান আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা জামায়াতের অফিস সম্পাদক হাফেজ আফজাল হোসাইন, সদর ইউনিয়ন আমির ইউনিয়ন পরিষদ সদস্য কামরুজ্জামান চঞ্চল, সদর ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, শিবির নেতা হাসান আলী।
এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন লালপুর উপজেলা সভাপতি আমিরুল ইসলাম, নাটোর জেলা শিবিরের ছাত্রকল্যাণ সম্পাদক সাইদুল ইসলাম, লালপুর উপজেলা শিবিরের সভাপতি সাব্বির রহমান, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, লালপুর ইউনিয়ন শিবিরের সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।
মাওলানা আবুল কালাম আজাদ বলেন, বর্তমান পরিস্থিতিতে আজকের বাংলাদেশের সকল নেতাকর্মী পরিবর্তন নিয়ে কাজ করবেন, ধৈর্য্য ধারন করবেন। আজকের এই বিপদ সংকুল মুহুর্তে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মী সকল বিপদগ্রস্থ মানুষের পাশে দাঁড়াবেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.