শনিবার | ১৮ জুলাই, ২০২৬ | ৩ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
লালপুরে একদিনের ব্যবধানে দুই শিশুর মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় বাবা বিএনপি সরকারের ৫ মাসে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর উদ্যোগে লালপুরে ১৭৯ প্রকল্প বাস্তবায়ন বিএসএড কোর্সের প্রথম ব্যাচের শিক্ষাথীদের বিদায় ও দ্বিতীয় ব্যাচের বরণ জুলাই শহীদ দিবস পালন জুলাই-৩৬ ও প্রাণ হারানো শিশুদের মূল্য লাল ও হলুদ কার্ড ও আমাদের সমাজ বড়াইগ্রামে জুলাই শহিদ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন জলাবদ্ধতা সৃষ্টিতে জর্জরিত বনপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে তাপপ্রবাহে করণীয় ও ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত। নাটোরে আদম আলী শিক্ষা বৃত্তির অর্থ, সনদ ও শিক্ষা উপকরণ বিতরণ

বড়াইগ্রামে মাদকদ্রব্য উদ্ধারে গিয়ে হামলায় কর্মকর্তা আহত

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে মাদকদ্রব্য উদ্ধার করতে গিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপপরিদর্শক রুহুল আমিন (৩৭) আহত হয়েছেন।
বুধবার (২৮ আগস্ট ২০২৪) বেলা ১১টার দিকে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের মানিকপুর স্কুলপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
আহত রুহুল আমিন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চক-বহরামপুর গ্রামের মৃত সলেমান আলীর ছেলে।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন, উপজেলার মাঝগাঁও ইউনিয়নের মানিকপুর স্কুলপাড়া গ্রামের আকবর আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৫৫) ও তাঁর ছেলে জুয়েল হোসেন (২৬)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোরের উপপরিদর্শক মহিয়ার রহমান বলেন, ‘আমরা মাদকদ্রব্য উদ্ধার করার জন্য উপজেলার মাঝগাঁও ইউনিয়নের মানিকপুর স্কুলপাড়া গ্রামে অভিযান পরিচালনা করি। এ সময় জাহাঙ্গীর আলম রড দিয়ে রুহুল আমিনের মাথায় আঘাত করেন। জুয়েল হোসেন লাঠি দিয়ে মারধর করেন। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) শাফিউল আযম বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.