রবিবার | ১৯ এপ্রিল, ২০২৬ | ৬ বৈশাখ, ১৪৩৩

শিরোনাম
জীবিত থাকতেই অবসর ও কল্যাণ তহবিলের টাকা চাইলেন প্রধান শিক্ষক নির্মাণাধীন পাওয়ার গ্রিড উপকেন্দ্রে দুর্ধর্ষ ডাকাতির রহস্য উদঘাটন, ডাকাতদলের ১৩ সদস্যকে গ্রেপ্তার গুরুদাসপুরে আইনজীবীর বিরুদ্ধে সরকারি রাস্তা জবরদখলের অভিযোগ পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু বড়াইগ্রামে ডাকাতির ঘটনায় ১৩ জন আটক, ট্রাকসহ লুন্ঠিত ইলেকট্রিক ব্যাটারি উদ্ধার চার মাস পর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা শিবির একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান জেলা শিবির সভাপতি জাহিদ হাসান পদ্মার পাঙ্গাস বিক্রি হলো ২০ হাজার টাকায় লালপুরে তাপমাত্রা ৩৮ ডিগ্রি মৃদু তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন বড়াইগ্রামে কৃষকদের মাঝে বিনামূল্যে এয়ার ফ্লো মেশিন বিতরণ

ভেজাল গুড় তৈরির অপরাধে জরিমানা

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে ভেজাল গুড় তৈরির অপরাধে কারখানা মালিককের জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৭ আগস্ট ২০২৪) দুপুরে উপজেলার গোপালপুর পৌরসভা এলাকায় কেশবপুর গ্রামের শুকুর আলীর গুড় তৈরির কারখানায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শিমুল আক্তারের ভ্রাম্যমাণ আদালত।
এ সময় ভেজাল গুড় তৈরির অপরাধে কারখানা মালিককে ৩০ হাজার টাকা জরিমানা ও ১৫ মণ ভেজাল গুড় জব্দ করে ধ্বংস করা হয়।
উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানেটারি ইন্সপেক্টর আনোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়ে কারখানা মালিকে জরিমানা ও ভেজাল গুড় জব্দ করা হয়েছে। ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিমুল আক্তার জানান, জব্দকৃত গুড় নদীতে ফেলে দেওয়া হয়েছে। ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.