শনিবার | ১৮ জুলাই, ২০২৬ | ৩ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
বিএনপি সরকারের ৫ মাসে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর উদ্যোগে লালপুরে ১৭৯ প্রকল্প বাস্তবায়ন বিএসএড কোর্সের প্রথম ব্যাচের শিক্ষাথীদের বিদায় ও দ্বিতীয় ব্যাচের বরণ জুলাই শহীদ দিবস পালন জুলাই-৩৬ ও প্রাণ হারানো শিশুদের মূল্য লাল ও হলুদ কার্ড ও আমাদের সমাজ বড়াইগ্রামে জুলাই শহিদ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন জলাবদ্ধতা সৃষ্টিতে জর্জরিত বনপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে তাপপ্রবাহে করণীয় ও ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত। নাটোরে আদম আলী শিক্ষা বৃত্তির অর্থ, সনদ ও শিক্ষা উপকরণ বিতরণ লালপুরে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

বাগাতিপাড়ায় অর্থের বিনিময়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান গঠনের অভিযোগ

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :
নাটোরের বাগাতিপাড়া সদর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মজিবর রহমানের বিরুদ্ধে অবৈধভাবে অর্থের বিনিময়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান গঠনের অভিযোগ উঠেছে।
বুধবার (৪ সেপ্টেম্বর ২০২৪) সকালে জিগরী বাজারের একটি কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ইউপি সদস্য হাফিজুর রহমান। এ সময় ইউপি সদস্য সুজন আলী, সেলিম রেজা, রেখা বেগম ও রুমি খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে হাফিজুর রহমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গত ’৫ আগস্ট ২০২৪’ সরকার পতনের পর থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান পলাতক রয়েছেন। তিনি একদিনও পরিষদে না এসে ইউপি সদস্যদের সাথে কোন মিটিং না করে এবং কারো মতামত না নিয়ে টাকার বিনিময়ে পূর্বের তারিখ দেখিয়ে ভুয়া কাগজ তৈরী করে সংরক্ষিত মহিলা মেম্বর ফাইমা খাতুনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানিয়েছেন। যা সম্পুর্ণ নিয়ম বহির্ভূত এবং অবৈধ। তাই এটা বাতিল করে জনগণের সেবা নিশ্চিত করতে দ্রুত নিয়মতান্ত্রিকভাবে পুনরায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান গঠনের জন্য প্রশাসনের নিকট দাবি জানান তিনি।
এ ব্যাপারে অভিযুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফাহিমা খাতুন বলেন, ইউএনও স্যারের মৌখিক নির্দেশে তিনি ইউনিয়ন পরিষদে এসে চেয়ারম্যানের দায়িত্ব গ্রহন করেছেন।
বাগাতিপাড়া সদর ইউনিয়ন পরিষদের সচিব মইনুল ইসলাম বলেন, বর্তমান চেয়ারম্যান মজিবর রহমান অসুস্থ থাকায় দুই মাসের ছুটিসহ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ৩ নম্বর প্যানেল মেম্বর ফাহিমা খাতুনের নাম উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেছিলেন। তার প্রেক্ষিতেই ইউএনও স্যার ফাহিমা খাতুনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছেন।
এ ব্যাপারে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমানের মোবাইলে কল করলে তিনি রিসিভ করেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুল বলেন, কিছুদিন পূর্বে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান অসুস্থতার কারণ দেখিয়ে ছুটির আবেদন করেন এবং ৩ নম্বর প্যানেল মেম্বর ফাহিমা খাতুনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব প্রদান সংক্রান্ত কাগজপত্র পাঠিয়েছিলেন। তার প্রেক্ষিতেই ফাহিমা খাতুনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.