বুধবার | ৪ মার্চ, ২০২৬ | ১৯ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
তথ্যভিত্তিক সামাজিক সুরক্ষাবলয় নিশ্চিতে ফ্যামিলি কার্ড নবেসুমিকে একটি সিস্টেমে নিয়ে এসে সকল অনিয়মকে দূর করা হবে-প্রতিমন্ত্রী পুতুল যুদ্ধের নামে শিশুহত্যায়ও ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’! সাড়ে ১২ হাজার কোটি টাকার বেশি কৃষি ঋণ মওকুফ করেছে সরকার — সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ইতিহাসের পুনরাবৃত্তি, ২৫ বছর পর বিজয়ের বিউগল বাজালেন পটলকন্যা পুতুল দীর্ঘ ১৯ বছর পর আবারও একই বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান প্রতিমন্ত্রী হয়ে প্রথমবার নিজ জেলায় ফারজানা শারমিন পুতুল মানুষের ভাগ্য পরিবর্তনে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের নাটোরে যুবদলের চার নেতা বহিষ্কার ঈদের আগেই ফ্যামিলি কার্ডের সুবিধা পৌছে দেওয়ার অঙ্গীকার- প্রতিমন্ত্রী ফারজানা শারমিন

বাড়ির বৈদ্যুতিক লাইনের কাজের সময় বিদ্যুৎস্পর্শে মৃত্যু

নাটোর প্রতিনিধি
নাটোরের লালপুরে বাড়ির বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পর্শ হয়ে হাফিজুর ইসলাম (৩৮) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর ২০২৪) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার গন্ডবিল গ্রামে এ ঘটনা দুর্ঘটনা ঘটে। মৃত হাফিজুর ইসলাম ওই একই এলাকার মৃত আশরাফ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, হাফিজুর ইসলাম নিজ গ্রামের বাবলু সরদারের বাড়িতে বিদ্যুতের কাজ করতে যান। বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পর্শ হলে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য শাহাদাত হোসেন জানান, বিষয়টি খুবই দুঃখজনক । গন্ডবিল এলাকার বাবলু সরদারের বাড়িতে বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় অসাবধানতাবশত এ ঘটনা ঘটে।
লালপুর থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, বিষয়টি শুনেছেন, এখন পর্যন্ত কোন অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি -২ লালপুর জোনাল অফিসের ডিজিএম রেজাউল করিম জানান, বিষয়টি শুনেছেন। তবে নিহত ব্যক্তি পল্লী বিদ্যুতের তালিকাভুক্ত ইলেকট্রিশিয়ান নন। তিনি ভেল্লাবাড়িয়া বাজারের ওয়ার্কশপ মিস্ত্রি। সচেতনতার অভাবে এ ঘটনা ঘটেছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.