| |

শিরোনাম
জামায়াতের লালপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী ঘোষণা  যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৭ বড়াইগ্রামে বনপাড়া কলেজের ছয় শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ৭ লক্ষাধিক জাল টাকাসহ জাল টাকা ব্যবসায়ী গ্রেপ্তার  বনপাড়া সেন্ট যোসেফস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞানমেলা পরিদর্শন করলেন ডিসি বড়াইগ্রামে সাবেক আ’লীগ নেতা অধ্যক্ষ আব্দুর রাজ্জাক আটক আমরা অত্যন্ত চমৎকার একটা লালপুর গড়ার দিকে এগোচ্ছি: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল  হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বড়াইগ্রামে জোরপূর্বক জমি দখল ও দোকানে তালা লাগানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন বাউয়েটে ৬ষ্ঠ কোয়ালিটি অ্যাসিউরেন্স কমিটির সভা অনুষ্ঠিত

লালপুরে জামায়াতের সাধারণ সভা

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর ২০২৪) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিলমাড়িয়া ইউনিয়ন জামাতের ৬নং ওয়ার্ডের আয়োজনে রহিমপুর বাজারে এ সভা হয়।
বিলমাড়িয়া ইউনিয়ন জামাতের আমির মো. আনিজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আগামী সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী উপজেলা আমির মাওলানা আবুল কালাম আজাদ।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামি ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি মাওলানা হামিদুল ইসলাম, সাবেক লালপুর উপজেলা বায়তুল মাল সম্পাদক নজরুল ইসলাম, ইউনিয়ন শিবিরের সভাপতি হাফেজ আব্দুস সালাম, জামায়াতে ইসলামী রুকন হাফেজ মাওলানা আবু হানিফ, ৬ নং জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, ৬নং ওয়ার্ড শিবির সভাপতি আল আমিন প্রমুখ।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.