রবিবার | ১৯ এপ্রিল, ২০২৬ | ৬ বৈশাখ, ১৪৩৩

শিরোনাম
জীবিত থাকতেই অবসর ও কল্যাণ তহবিলের টাকা চাইলেন প্রধান শিক্ষক নির্মাণাধীন পাওয়ার গ্রিড উপকেন্দ্রে দুর্ধর্ষ ডাকাতির রহস্য উদঘাটন, ডাকাতদলের ১৩ সদস্যকে গ্রেপ্তার গুরুদাসপুরে আইনজীবীর বিরুদ্ধে সরকারি রাস্তা জবরদখলের অভিযোগ পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু বড়াইগ্রামে ডাকাতির ঘটনায় ১৩ জন আটক, ট্রাকসহ লুন্ঠিত ইলেকট্রিক ব্যাটারি উদ্ধার চার মাস পর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা শিবির একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান জেলা শিবির সভাপতি জাহিদ হাসান পদ্মার পাঙ্গাস বিক্রি হলো ২০ হাজার টাকায় লালপুরে তাপমাত্রা ৩৮ ডিগ্রি মৃদু তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন বড়াইগ্রামে কৃষকদের মাঝে বিনামূল্যে এয়ার ফ্লো মেশিন বিতরণ

বিএনপি উন্নয়নের রাজনীতি করে-তাইফুল ইসলাম টিপু

নাটোর প্রতিনিধি :
‘আমরা হিংসার রাজনীতি করি না। বিএনপি সন্ত্রাসের রাজনীতি করে না, বিএনপি উন্নয়নের রাজনীতি করে। আমাদের কোন নেতাকর্মী কাজের বিনিময়ে কোন টাকা পয়সা নিবেন না। বিগত দিনে এই অঞ্চলে রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন ভূমিকা পালন করেছি। আগামী দিনে এলাকার রাস্তাঘাটের উন্নয়নসহ কুটির শিল্প স্থাপন করে বেকার সমস্যার সমাধান করা হবে। আমি এমপি হই বা না হই, এলাকায় এমন প্রতিষ্ঠান গড়বো যেন সারা বিশ্ব এই এলাকাকে চিনতে পারে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর ২০২৪) বিকেলে নাটোরের লালপুরের অর্জুনপুর-বরমহাটি (এবি) ইউনিয়নের রুইগাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে ওয়ালিয়া, দুয়ারিয়া, কদিমচিলান ও এবি ইউনিয়ন বিএনপি আয়োজিত সুধী সমাবেশে বিএনপির নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।


বিএনপির অঙ্গ সংগঠন কেন্দ্রীয় শ্রমিক দলের সাবেক সদস্য এলাহী বক্সের সভাপতিত্বে ও লালপুর যুবদল নেতা মাসুম ও আমিনুল হক বুদুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, লালপুর থানা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান সরকার, গোপালপুর পৌর বিএনপির যুগ্মআহ্বায়ক সাইফুল ইসলাম রানা, কদমচিলান ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি চান মোহাম্মদ, থানা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আমিনুল হক টমি, লালপুর ইউনিয়ন যুব দলের সাবেক সাধারণ সম্পাদক এজাজুল হক বাচ্চু প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন লালপুর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাই নান্নু, লালপুর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফিরোজ হোসেন মিল্টন, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। পরে সন্ধ্যায় তিনি এবি ইউনিয়ন ও গোপালপুর পৌর এলাকায় বিভিন্ন মন্দির পরিদর্শন ও সনাতন ধর্মালম্বীদের সাথে কুশল বিনমিয় করেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.