শুক্রবার | ১০ জুলাই, ২০২৬ | ২৬ আষাঢ়, ১৪৩৩

শিরোনাম
বড়াইগ্রামে ট্রাকের সাথে ইজিবাইকের সংঘর্ষে নিহত ৩ আহত ২ বড়াইগ্রামে ট্রাক ইজিবাইক সংঘর্ষে নিহত ৩ বড়াইগ্রামে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন হারানো স্বপ্নে ফের আশার আলো: পরীক্ষার হলে ফিরলেন ৮ শিক্ষার্থী ফরম পূরণের টাকা আত্মসাৎ, লালপুরে সরকারি কলেজের অফিস সহায়ক গ্রেপ্তার লালপুরে দুই মাদক কারবারি গ্রেপ্তার বিশ্বকাপের আমেজে বডগ্রাাইগ্রামে আর্জেন্টিনা-ব্রাাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যা বিশ্বকাপের আমেজে বডগ্রাাইগ্রামে আর্জেন্টিনা-ব্রাাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যা লালপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শিক্ষামন্ত্রী ও বোর্ডের হস্তক্ষেপে পরীক্ষায় বসছে প্রতারণার শিকার ৮ শিক্ষার্থী,  আটক অফিস সহকারী

জেএসডিওর কুরআন ও টুপি বিতরন

নিজস্ব প্রতিবেদক।।
 “যে ব্যক্তি কুরআন শিক্ষা করে ও শিক্ষা দেয় সেই তোমাদের মধ্যে সর্বাপেক্ষা শেষ্ঠ” এই হাদীসকে সামনে রেখে নাটোরের লালপুরে উপজেলায় জেনাস সোস্যাল ডেভেলপমেন্ট অরগানাইজেশান এর উদ্যোগে মেধাবি শিক্ষাথীদের কুরআনের ছবক প্রদান এবং কোরআন ও টুপি বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ অক্টোবর ) সকালে উপজেলার রামকৃষ্ণপুর শাখায় জেনাস তা’ লিমুল কোরআন মাদ্রসায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জিএসডিও এর চেয়ারম্যান জনাব মো: হাসানুজ্জামান এর সভাপতিত্বে ও জেনাস তা’ লিমুল কোরআন মাদরাসা ফতেপুর শাখার শিক্ষক মাইনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি এস আর আই এর ( সাবেক) মহাপরিচালক ও জিএসডিও এর উপদেষ্টা কৃষি বিজ্ঞানী  ড. মোঃ ওমর আলী।
বিশেষ অতিথি ছিলেন, সংস্থার সদস্য সচিব ডা: মো: হাসান আলী, শিক্ষা ও গবেষণা  বিষয়ক সম্পাদক মোঃ জিয়াউর রহমান, লালপুর প্রেসক্লাবের সহ-সভাপতি জনাব আব্দুর রশিদ মাস্টার,জোতগৌরী সর: প্রাথমিক বিদ্যালয়ের (সাবেক) সহকারি  শিক্ষক
আব্দুল কাদের, জেনাস সোস্যাল সদস্য মোঃ আমানত হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেনাস তা’লিমুল কোরআন, রামকৃষ্ণপুর শাখার সিনিয়র শিক্ষক হাফেজ সোয়াইফ আহমেদ (ইউসুফ)
সংস্থাটির চেয়ারম্যান জনাব হাসানুজ্জামান বলেন সব ধর্মে মানবসেবাকে সর্বাধিক গুরুত্ব দেয়া হয়েছে। এ জন্য অসহায়-দু:স্থ মানুষের কল্যাণে এগিয়ে আসা আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। মানবসেবার জন্য অনেক অর্থের প্রয়োজন হয় না, শুধু সদিচ্ছার প্রয়োজন। অসহায় মানুষের প্রতি ভালোবাসার মন নিয়ে তাদের সহযোগিতায় এগিয়ে আসতে হবে।
জিএসডিও ফাউন্ডেশন একটি অরাজনৈতি, অলাভজনক, স্বেচ্ছাসেবী সামাজিক প্রতিষ্ঠান। সংগঠনটি শিক্ষা, স্বেচ্ছায় রক্তদান, বিনামূল্যে চিকিৎসা সেবা, অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান, আত্মকর্মসংস্থান তৈরীতে সহায়তা প্রদান ও আর্থ-সামাজিক উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.