শনিবার | ৭ মার্চ, ২০২৬ | ২২ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
বগুড়ায় সাংবাদিক আব্দুল হালিম স্মরণে স্মরণসভা ও ইফতার সাংবাদিক আব্দুল হালিম মন্ডল স্মরণে বগুড়ায় স্মরণসভা, দোয়া ও ইফতার মাহফিল সাপ্তাহিক সময়ে ইতিহাস পত্রিকার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বড়াইগ্রামে অগ্নিকান্ডে কৃষকের গরু-ছাগল পুড়ে মৃত্যু তথ্যভিত্তিক সামাজিক সুরক্ষাবলয় নিশ্চিতে ফ্যামিলি কার্ড নবেসুমিকে একটি সিস্টেমে নিয়ে এসে সকল অনিয়মকে দূর করা হবে-প্রতিমন্ত্রী পুতুল যুদ্ধের নামে শিশুহত্যায়ও ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’! সাড়ে ১২ হাজার কোটি টাকার বেশি কৃষি ঋণ মওকুফ করেছে সরকার — সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ইতিহাসের পুনরাবৃত্তি, ২৫ বছর পর বিজয়ের বিউগল বাজালেন পটলকন্যা পুতুল দীর্ঘ ১৯ বছর পর আবারও একই বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান

পুসান ‘নওরীন স্মৃতি শিক্ষা বৃত্তি’ প্রদান

নাটোর প্রতিনিধি :
পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব নাটোর (পুসান) বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নাটোরের অস্বচ্ছল ও মেধাবী ১১জন শিক্ষার্থীকে ‘নওরীন স্মৃতি শিক্ষা বৃত্তি’ প্রদান করেছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর ২০২৪) রাত দশটায় অনলাইন প্লাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন এনজিও বিষয়ক ব্যুরো’র মহাপরিচালক মো. সাইদুর রহমান।
পুসানের সভাপতি মো. মিরন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. আমিরুল ইসলাম, মিরপুর সাইন্স কলেজের অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন রিপন, চট্টগ্রামস্থ নাটোর জেলা সমিতির সভাপতি মোখলেসুর রহমান সপু ও সাধারণ সম্পাদক শেখ আব্দুস সোবহান এবং নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন প্রমুখ। বৃত্তিপ্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিমা খাতুন তাঁর অনুভূতি তুলে ধরেন।


দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজে অধ্যয়নরত নাটোর জেলার মেধাবী শিক্ষার্থীদের সংগঠন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব নাটোরের (পুসান) পক্ষ থেকে ‘নওরীন স্মৃতি শিক্ষা বৃত্তি’ প্রদান করা হচ্ছে। বৃত্তি প্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী প্রতি মাসে দুই হাজার টাকা করে বৃত্তি পাবেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.