| |

শিরোনাম
জামায়াতের লালপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী ঘোষণা  যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৭ বড়াইগ্রামে বনপাড়া কলেজের ছয় শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ৭ লক্ষাধিক জাল টাকাসহ জাল টাকা ব্যবসায়ী গ্রেপ্তার  বনপাড়া সেন্ট যোসেফস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞানমেলা পরিদর্শন করলেন ডিসি বড়াইগ্রামে সাবেক আ’লীগ নেতা অধ্যক্ষ আব্দুর রাজ্জাক আটক আমরা অত্যন্ত চমৎকার একটা লালপুর গড়ার দিকে এগোচ্ছি: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল  হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বড়াইগ্রামে জোরপূর্বক জমি দখল ও দোকানে তালা লাগানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন বাউয়েটে ৬ষ্ঠ কোয়ালিটি অ্যাসিউরেন্স কমিটির সভা অনুষ্ঠিত

পদ্মার তীরে সাড়ে ৪ লাখ টাকার জাল পুড়িয়ে ধ্বংস

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে পদ্মা নদীতে মা ইলিশ ধরা বন্ধের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে কারেন্ট জাল দিয়ে মাছ ধরার অপরাধে সাড়ে চার লাখ টাকার জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে।
শনিবার (১৯ অক্টোবর ২০২৪) দিনব্যাপী অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের ভ্রাম্যমান আদালত। পরে সন্ধ্যায় পদ্মা পাড়ে জব্দকৃত প্রায় সাড়ে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলার দায়িত্বে নিয়োজিত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন মো. তারেক হাসান মাসুদ, উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম নাজিম উদ্দিন প্রমুখ।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা মৎস্য কর্মকর্তা এস. এম নাজিম উদ্দিন বলেন, পদ্মা নদীতে অভিযান চালিয়ে ১০০টি চায়না দুয়ারী, দুইটি বাধ, ১০০০ মিটার কারেন্ট জাল এবং ৭০০মিটার বাধাই জাল আটক করে পুড়ানো হয়। যার আনুমানিক মুল্য ৪ লাখ টাকা ।
তিনি আরও জানান, আগামী ৩ নভেম্বর পর্যন্ত মা ইলিশ রক্ষায় যদি কোনো অসাধু মৎস্যজীবী মাছ ধরতে নামেন, তাদের বিরুদ্ধে প্রশাসন, মৎস্য বিভাগ ও পুলিশ প্রশাসন আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.