সোমবার | ২০ জুলাই, ২০২৬ | ৫ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
মাটি খেকোর কবলে একপায়ে দাঁড়িয়ে বৈদ্যুতিক খুঁটি ‘মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ মোদির গদি কি তেলাপোকায় তটস্থ? নেশার টাকার জন্য ভাগিনার বাইসাইকেল চুরি, বোনের মামলায় ভাই গ্রেপ্তার একদিনের ব্যবধানে শিশু দুই ভাইয়ের রহস্যজনক মৃত্যু সিবিইটি বৃত্তি পেলেন মাজার শরীফ কলেজের শিক্ষার্থীরা লালপুরে লাম্পিতে আক্রান্ত প্রায় ২০ হাজার গরু রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল লালপুরে একদিনের ব্যবধানে দুই শিশুর মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় বাবা বিএনপি সরকারের ৫ মাসে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর উদ্যোগে লালপুরে ১৭৯ প্রকল্প বাস্তবায়ন

রাজশাহী বিভাগে উচ্চাঙ্গসংগীতে সেরা হৃষিতা

লালপুর (নাটোর) প্রতিনিধি
রাজশাহী বিভাগে উচ্চাঙ্গসংগীতে সেরা শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন নাটোরে লালপুরের হৃষিতা পাল।
গত ২৯ মে ২০২২ রাজশাহী কলেজিয়েট স্কুলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, রাজশাহী অঞ্চলের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
গোপালপুর ডিগ্রি পাস ও অনার্স কলেজের অধ্যাপক শ্যামল কিশোর পাল ওরফে স্বাধীন পালের মেয়ে হৃষিতা পাল ওই কলেজের স্নাতক (সম্মান) বাংলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি জাতীয় শ্রমিক নেতা প্রয়াত সুশীল কুমার পালের (পাল বাবু) নাতনি।
কলেজের অধ্যক্ষ আকরাম হোসেন বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে ঘ-বিভাগ থেকে এই কলেজের শিক্ষার্থী হৃষিতা উচ্চাঙ্গসংগীতে রাজশাহী বিভাগীয় পর্যায়ে সেরা হয়েছে। আগামী ৬ জুন জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
হৃষিতা পাল বলেন, তাঁর একটিই লক্ষ্য সর্বস্তরে ভালো কিছু করা। বাবার স্বপ্নপূরণে নিজের মতো করে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন। সামনে আরো ভালো কিছু করতে লালপুরবাসীর কাছে আশির্বাদ কামনা করেন তিনি।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.