| |

শিরোনাম
জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ও বিশ্ব বাস্তবতা স্মার্টফোনে ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ের সুবিধা আকামার মেয়াদ বাড়ানোর কথা বলে অর্থ হাতিয়ে নেয় প্রতারক চক্র অটোরিক্সার সংখ্যা যখন প্রয়োজনের চেয়ে বেশি! জবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুলের সঙ্গে এলিট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ ‘শিক্ষার্থীদের পরিশ্রমী, সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে –নাটোর জেলা প্রশাসক সুমনী আক্তার কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে ১২২ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা বড়াইগ্রামে মোবাইল কোর্টে মৎস্য নিধনের ৩৭ নিষিদ্ধ জাল পুড়িয়ে বিনষ্ট  শিক্ষার্থীদের নিরাপদ খাদ্য গ্রহনে উদ্বুদ্ধ করতে সচেতনতা সভা

বাড়ির গেটে মুদি দোকানদারকে কুপিয়ে হত্যা

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে সাইফুল ইসলাম (৫৫) নামের এক মুদি দোকানদারকে বাড়ির গেটের সামনে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এতে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর ২০২৪) দিবাগত রাতে উপজেলার অর্জুনপুর-বরমহাটি (এবি) ইউনিয়নের বামনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে স্কুলমোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম ওই গ্রামের এবাদত মুন্সির ছেলে।
স্থানীয় ও লালপুর থানা সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে তার বাড়ির গেটের সামনে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়।
নিহতের ছোট ভাই শাহিনুল ইসলাম জানান, বামনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মোড়ে দীর্ঘ ২০ বছর ধরে তিনি মুদি দোকানে ব্যবসা করছেন। রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় বাড়ির গেটে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে দুর্বৃত্তরা।
নিহতের ভাতিজা রফিকুল ইসলাম টুটুল জানান, রাতে কে বা কারা কি কারণে তার চাচাকে বাড়ির গেটের সামনে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে তা জানা নেই। এই হত্যার সাথে জড়িতদের আটক করে বিচারের দাবি জানান তিনি।
এবি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা আসলাম বলেন, নিহত সাইফুল ইসলাম তাঁর ইউনিয়নের সাবেক সংরক্ষিত মহিলা সদস্য (মেম্বার) ছবি খাতুনের স্বামী। বামনগ্রাম স্কুল মোড়ের একজন মুদি দোকানদার। হত্যাকান্ডের বিষয়টি খুবই দুঃখ জনক। এ হত্যাকান্ডের সাথে জড়িতদের চিহ্নিত করে আটক করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান রাজু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত মুদি দোকানদারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোরে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডের সঠিক কারণ উদঘাটন ও হত্যাকারীদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.