বুধবার | ১৭ জুন, ২০২৬ | ৩ আষাঢ়, ১৪৩৩

শিরোনাম
অতিরিক্ত আইজিপি হলেন নাটোরের কৃতি সন্তান মুশফেকুর রহমান পুসানের নতুন নেতৃত্বে নওশীন-আজিজুল-রাহাত কবি হাসান হাফিজুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে জীবনচিত্র প্রদর্শনী ও আলোচনা লালপুরে আবাদি জমির উর্বর মাটিতে থাবা, ইটভাটা মালিকসহ আটক ২ আমার দলের হলেও ছাড় নয়, দুর্নীতিবাজদের গ্রেপ্তারে প্রতিমন্ত্রীর নির্দেশ লালপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে যুবক আটক, মামলা লালপুরে গাঁজার গাছ উদ্ধার, চাষের অভিযোগে মামলা ওঝার ঝাড়ফুঁকে সময়ক্ষেপণ, সাপের কামড়ে কৃষকের মৃত্যু লালপুরে ভুটভুটির ধাক্কায় প্রাণ গেল অটোভ্যান চালকের বড়াইগ্রামে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

গণমাধ্যমে প্রচারিত সংবাদ প্রসংগে রসাটমের বিবৃতি

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে অনৈতিক আর্থিক লেনদেন সংক্রান্ত গণমাধ্যমে প্রকাশিত বা প্রচারিত উস্কানিমূলক সংবাদ প্রত্যাখ্যান করছে বিদ্যুৎকেন্দ্র নির্মাণকারী রুশ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পরমাণু শক্তি কর্পোরেশন (রসাটম)। মঙ্গলবার (২৪ ডিসেম্বর)সন্ধ্যায় এক বিবৃতিতে রসাটম এসব তথ্য জানিয়েছেন। 

বিবৃতিতে বলা হয়, রসাটম তার সকল প্রকল্পে উন্মুক্ত কর্মপন্থা, দুর্নীতি প্রতিরোধ নীতি এবং ক্রয় পদ্ধতিতে স্বচ্ছতা নিশ্চিতকরণে প্রতিশ্রুতিবদ্ধ। ব্যবসা প্রক্রিয়ায় উন্মুক্ততা বাহ্যিক নিরীক্ষার মাধ্যমে নিয়মিতভাবে নিশ্চিত করা হয়ে থাকে। রসাটম তার নিজস্ব সুনাম ও স্বার্থ রক্ষায় আদালতের শরণাপন্ন হতেও প্রস্তুত ।

আমরা গণমাধ্যমে প্রকাশিত বা প্রচারিত অসত্য তথ্যগুলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটিকে কলঙ্কিত করার একটি প্রয়াস হিসেবে বিবেচনা করছি। এই প্রকল্পটি বাংলাদেশের বিদ্যুৎ ঘাটতি সমস্যার সমাধান এবং জনগণের কল্যাণের স্বার্থে বাস্তবায়িত হচ্ছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.