রবিবার | ১৯ জুলাই, ২০২৬ | ৪ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল লালপুরে একদিনের ব্যবধানে দুই শিশুর মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় বাবা বিএনপি সরকারের ৫ মাসে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর উদ্যোগে লালপুরে ১৭৯ প্রকল্প বাস্তবায়ন বিএসএড কোর্সের প্রথম ব্যাচের শিক্ষাথীদের বিদায় ও দ্বিতীয় ব্যাচের বরণ জুলাই শহীদ দিবস পালন জুলাই-৩৬ ও প্রাণ হারানো শিশুদের মূল্য লাল ও হলুদ কার্ড ও আমাদের সমাজ বড়াইগ্রামে জুলাই শহিদ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন জলাবদ্ধতা সৃষ্টিতে জর্জরিত বনপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে তাপপ্রবাহে করণীয় ও ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত।

ইটভাটায় অভিযান ৩ লাখ টাকা জরিমানা

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে সেনাবাহিনীর সহযোগিতায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে একটি ইটভাটায় তিন লাখ টাকা জরিমানা ও ভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছে।
শনিবার (১১ জানুয়ারি ২০২৫) বিকেলে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রে মো. মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নে বিএসবি ইটভাটায় একাধিক আইন লঙ্ঘনের প্রমানিত হওয়ায় এ জরিমানা করেন।
ইউএনও মো. মেহেদী হাসান জানান, ইটভাটাটি অনুমোদন ছাড়া ইট প্রস্তুত, মাটি কাটা ও ইট পোড়ানোর কাজে জ্বালানি কাঠ ব্যবহার করছিল। যা ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এসব অপরাধের দায়ে ভাটাটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। সেই সাথে ভাটার কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.