শনিবার | ১৮ জুলাই, ২০২৬ | ৩ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
বিএনপি সরকারের ৫ মাসে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর উদ্যোগে লালপুরে ১৭৯ প্রকল্প বাস্তবায়ন বিএসএড কোর্সের প্রথম ব্যাচের শিক্ষাথীদের বিদায় ও দ্বিতীয় ব্যাচের বরণ জুলাই শহীদ দিবস পালন জুলাই-৩৬ ও প্রাণ হারানো শিশুদের মূল্য লাল ও হলুদ কার্ড ও আমাদের সমাজ বড়াইগ্রামে জুলাই শহিদ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন জলাবদ্ধতা সৃষ্টিতে জর্জরিত বনপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে তাপপ্রবাহে করণীয় ও ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত। নাটোরে আদম আলী শিক্ষা বৃত্তির অর্থ, সনদ ও শিক্ষা উপকরণ বিতরণ লালপুরে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

এমিরেটস এভিয়েশন ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন প্রাপ্ত হলেন ২৮৮ জন

বিশেষ প্রতিনিধিঃ
সম্প্রতি দুবাইয়ে অবস্থিত এমিরেটস এভিয়েশন ইউনিভার্সিটি থেকে বিভিন্ন বিষয়ে অত্যন্ত মেধাবী ২৮৮ জন শিক্ষার্থী গ্রাজুয়েশন লাভ করেছে। বিশ্বের ক্রম বিকাশমান এরোস্পেস এবং এভিয়েশন সেক্টরে শীঘ্রই যুক্ত হতে যাচ্ছে এসকল পেশাদার গ্রাজুয়েট। এমিরেটস এর মিডিয়া উইং এক প্রেসবিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে।

এমিরেটস এয়ারলাইন ও গ্রæপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী এবং বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর শেখ আহমেদ বিন সাঈদ আল মাকতুম ৩৪ তম গ্রাজুয়েশন অনুষ্ঠানে গ্রাজুয়েশন প্রাপ্তদের মধ্যে সনদ বিতরণ করেন।

বিভিন্ন ডিসিপ্লিনে নানা দেশের শিক্ষার্থীরা এবার ডিগ্রী লাভ করেছেন। এভিয়েশন ম্যানেজমেন্ট, এরোনটিক্যাল এন্ড এরোস্পেস ইঞ্জিনিয়ারিং, এভিয়েশন সিকিউরিটি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং এয়ারক্র্যাফট মেইন্টেন্যান্সসহ বিভিন্ন ডিসিপ্লিনে শিক্ষার্থীরা সফলভাবে প্রি-গ্রাজুয়েট ও পোস্ট-গ্রাজুয়েট প্রোগ্রাম সম্পন্ন করেছেন। ২৮৮ জন গ্রাজুয়েটের মধ্যে ১০০ জন পোস্ট-গ্রাজুয়েট এবং ১৮৮ জনকে ব্যাচেলর ডিগ্রী প্রদান করা হয়। এর মধ্যে, ৩৭ জনকে স্পন্সর করে এমিরেটস। সকল ডিসিপ্লিনে ১৪ জনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। ১৮০ জন আন্ডার-গ্রাজুয়েট শিক্ষার্থী এমিরেটস গ্রæপে এক সেমিস্টারের বেশি ইন্টার্নশীপ করার অনন্য সুযোগ লাভ করেন।

১৯৯১ সালে প্রতিষ্ঠিত এমিরেটস এভিয়েশন ইউনিভার্সিটি এমিরেটস গ্রæপের একটি অঙ্গপ্রতিষ্ঠান। এখানে এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, এভিয়েশন ম্যানেজমেন্ট, লজিস্টিক্স এন্ড সাপ্লাই ম্যানেজমেন্ট, এআই এন্ড ডেটা সাইন্স, এভিয়েশন সেফটি, এবং এভিয়েশন সিকিউরিটির ওপর আন্ডার-গ্রাজুয়েট ও পোস্ট-গ্রাজুয়েট শিক্ষা এবং রিসার্চ প্রোগ্রাম অফার করা হয়। বিশ্ববিদ্যালয়টির আন্ডার-গ্রাজুয়েট শিক্ষার্থীরা এমিরেটস গ্রুপে এক সেমিস্টারের জন্য ইন্টার্নশীপ করার সুযোগ পেয়ে থাকে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.