শনিবার | ১৪ মার্চ, ২০২৬ | ১ চৈত্র, ১৪৩২

শিরোনাম
লালপুরে জামায়াতের ইফতার মাহফিল ‘ঢাকাস্থ নাটোর জেলা সমিতি’র নতুন কমিটি গঠন বড়াইগ্রাম উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ‘প্রতিটি উন্নয়ন আমি মাথায় করে আপনাদের জন্য নিয়ে আসবো’-প্রতিমন্ত্রী পুতুল বড়াইগ্রামে মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার বাঘায় সিএনজি ও ভটভটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ রূপপুর এনপিপি দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী লালপুরে জ্বালানি তেল ও এলপিজি গ্যাস ন্যায্যমূল্যে সরবরাহে বাজার তদারকি জোরদার বাংলাদেশ প্রেসক্লাবের রাজশাহী বিভাগীয় কমিটি গঠন, সভাপতি ইমাম হাসান, সাধারণ সম্পাদক হাফিজ বগুড়ায় সাংবাদিক আব্দুল হালিম স্মরণে স্মরণসভা ও ইফতার

আখ মাড়াইকল জব্দ, জরিমানা

নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিল এলাকায় অবৈধভাবে আখ মাড়াই করে গুড় তৈরির অপরাধে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৪টি পাওয়ার ক্রাশার (যন্ত্রচালিত আখ মাড়াইকল) জব্দ ও ২ হাজার ২০০ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি ২০২৫) সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিমুল আক্তারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত এ আদেশ দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শিমুল আক্তার বলেন, বাংলাদেশ সেনাবাহিনী ও লালপুর থানা পুলিশের সহায়তায় ভ্রাম্যমান আদালত উপজেলার নাগদহ গ্রামের মোহাম্মদ রফিক উদ্দিনের ছেলে মো. জামাল উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে দুইটি যন্ত্রচালিত আখ মাড়াইকল জব্দ করেন। এছাড়া, গোপালপুর গ্রামের রমজান আলীর ছেলে ভারত ও উধনপাড়া গ্রামের মৃত ইনছার হাজীর ছেলে মো. জাহাঙ্গীর হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ (৬ এর ১ ধারা) অনুযায়ী ১ হাজার ১০০ টাকা করে দুইজনকে ২ হাজার ২০০ টাকা জরিমানা, ২টি পাওয়ার ক্রাশার এবং আখ মাড়াই ও গুড় তৈরির অন্যান্য যন্ত্রপাতি জব্দ করেন।
নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডের (নবেসুমি) মহাব্যবস্থাপক (কৃষি) আসহাব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করে আখ মাড়াই করায় রাষ্ট্রীয় শিল্প প্রতিষ্ঠান নর্থ বেঙ্গল সুগার মিল ক্ষতিগ্রস্ত হবে। এটা দেশের ক্ষতি। আবার আখের অভাবে চিনিকলের লক্ষমাত্রা অর্জনও ব্যাহত হবে। তাই দেশের স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.