শনিবার | ১৮ জুলাই, ২০২৬ | ৩ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
বিএনপি সরকারের ৫ মাসে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর উদ্যোগে লালপুরে ১৭৯ প্রকল্প বাস্তবায়ন বিএসএড কোর্সের প্রথম ব্যাচের শিক্ষাথীদের বিদায় ও দ্বিতীয় ব্যাচের বরণ জুলাই শহীদ দিবস পালন জুলাই-৩৬ ও প্রাণ হারানো শিশুদের মূল্য লাল ও হলুদ কার্ড ও আমাদের সমাজ বড়াইগ্রামে জুলাই শহিদ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন জলাবদ্ধতা সৃষ্টিতে জর্জরিত বনপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে তাপপ্রবাহে করণীয় ও ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত। নাটোরে আদম আলী শিক্ষা বৃত্তির অর্থ, সনদ ও শিক্ষা উপকরণ বিতরণ লালপুরে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার আদালতের মাধ্যমে তাদেরকে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি ২০২৫) সন্ধ্যায় লালপুর-বনপাড়া সড়কের উপজেলার ডেবরপাড়া পশু হাসপাতাল সংলগ্ন স্থানে পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশিকালে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার গোপালপুর পৌরসভার মহিশাখোলা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রিন্টু (৩৩) ও বৈদ্যনাথপুর গ্রামের শামীম আহমেদের ছেলে শিশির (২৪)।
লালপুর থানা পুলিশ সুত্রে জানা যায়, শনিবার (১৫ ফেব্রুয়ারি ২০২৫) সন্ধ্যায় উপজেলার লালপুর-বনপাড়া সড়কের ডেবরপাড়া পশু হাসপাতাল সংলগ্ন স্থানে পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশি চালায়। এ সময় লালপুরগামী একটি রেজিষ্ট্রেশন বিহীন কালো রঙের ঝিকঝাক মোটরসাইকেলকে থামিয়ে তল্লাশিকালে ১৯ বোতল আমাদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলসহ রিন্টু ও শিশিরকে গ্রেপ্তার করা হয়।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার দুপুরে পুলিশ স্কটের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় এসআই মুনসুর রহমান বাদি হয়ে লালপুর থানায় ওই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.