শনিবার | ২৭ জুন, ২০২৬ | ১৩ আষাঢ়, ১৪৩৩

শিরোনাম
মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষক-অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত লালপুরে জনসেবা ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক বড়াইগ্রামে ৮ম শ্রেণীর শিক্ষার্থীকে শ্লীলতাহানী ৩০ হাজার টাকায় মিমাংসার নামে ভাগ-বাটোয়ারা করে নিলেন বিএনপি নেতারা চিত্রা এক্সপ্রেসে অভিযান: ঈশ্বরদীতে ৭৬ বোতল কোডিন সিরাপসহ নারী গ্রেফতার বড়াইগ্রামে ‘দুর্নীতিই একমাত্র জাতীয় উন্নয়নের অন্তরায়’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন লালপুরে ভাইরাল ভিডিও মামলার মূল আসামি গ্রেপ্তার লালপুরে পদ্মার চরে নৌকা থেকে গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার লালপুরে কৃষিজমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা লালপুরে পাট চাষে ফিরছে সুদিন, বাম্পার ফলনের আশা

বাবার মৃত্যুতে ছেলের বিরুদ্ধে মারধরের গুঞ্জন

নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুরে পারিবারিক কলহের জেরে বাবার রহস্যজনক মৃত্যুতে এলাকায় মারধরের গুঞ্জন উঠেছে ছেলের বিরুদ্ধে।
রোববার (১৬ ফেব্রুয়ারি ২০২৫) দিবাগত রাতে উপজেলার বাওড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাতে উপজেলার বাওড়া গ্রামের মোছলেম উদ্দিন ও তার ছেলে জাহাঙ্গীরের সঙ্গে পারিবারিক বিষয়ে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে তাদের মধ্যে ধাক্কা-ধাক্কির ঘটনা ঘটে। এ সময় প্রতিবেশীরা এগিয়ে এলে পরিস্থিতি শান্ত হয়। সোমবার ভোরে মোছলেম উদ্দিনের মৃত্যু হয়। তার মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
সেই তর্কবিতর্ক ও মারধরের কারণেই মোছলেম উদ্দিনের মৃত্যু হয়েছে কিনা, তা এলাকাবাসীর মধ্যে তদন্তের দাবি ওঠে।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান বলেন, এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। তার পরেও এলাকাবাসীর গুঞ্জনে মৃত্যুর সঠিক কারণ উদঘাটন ও তদন্তের স্বার্থে সোমবার বিকেলে লাশ ময়না তদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.