শুক্রবার | ১০ জুলাই, ২০২৬ | ২৬ আষাঢ়, ১৪৩৩

শিরোনাম
বড়াইগ্রামে ট্রাকের সাথে ইজিবাইকের সংঘর্ষে নিহত ৩ আহত ২ বড়াইগ্রামে ট্রাক ইজিবাইক সংঘর্ষে নিহত ৩ বড়াইগ্রামে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন হারানো স্বপ্নে ফের আশার আলো: পরীক্ষার হলে ফিরলেন ৮ শিক্ষার্থী ফরম পূরণের টাকা আত্মসাৎ, লালপুরে সরকারি কলেজের অফিস সহায়ক গ্রেপ্তার লালপুরে দুই মাদক কারবারি গ্রেপ্তার বিশ্বকাপের আমেজে বডগ্রাাইগ্রামে আর্জেন্টিনা-ব্রাাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যা বিশ্বকাপের আমেজে বডগ্রাাইগ্রামে আর্জেন্টিনা-ব্রাাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যা লালপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শিক্ষামন্ত্রী ও বোর্ডের হস্তক্ষেপে পরীক্ষায় বসছে প্রতারণার শিকার ৮ শিক্ষার্থী,  আটক অফিস সহকারী

৩২ বছর পর আব্দুলপুর সরকারি কলেজে ছাত্রদলের কমিটি ঘোষণা

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে ৩২ বছর পর আব্দুলপুর সরকারি কলেজের আংশিক কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। ১৯৯৩ সালের ৩০ আগস্ট নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে এক রক্তক্ষয়ী সংঘর্ষের পর থেকে দলটির কার্যক্রম অলিখিতভাবে বন্ধ হয়ে যায়।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি ২০২৫) নাটোর জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সুজনের যৌথ স্বাক্ষরিত একটি পত্রে ওই কলেজ ছাড়াও গোপালপুর ডিগ্রী কলেজ ও লালপুর ডিগ্রী মহাবিদ্যালয়ের আংশিক কমিটি ঘোষণা করা হয়।
নাটোর জেলা ছাত্রদল মনোনীত ওই কমিটিতে শাকিল হোসেন সভাপতি রাকিবুল ইসলাম সাধারণ সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট আব্দুলপুর সরকারি কলেজ, মেহেদী হাসান সভাপতি ও জুবায়ের আরাফাতকে সাধারণ সম্পাদক করে ৮ সদস্য বিশিষ্ট লালপুর ডিগ্রি কলেজ এবং মাসুদ রানা সভাপতি ও সিয়াম আলীকে সাধারণ সম্পাদক করে ৩ সদস্য বিশিষ্ট গোপালপুর ডিগ্রী কলেজ কমিটি ঘোষণা দেওয়া হয়েছে।
জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম এ ব্যাপারে জানান, ওই কলেজগুলোতে পদপ্রত্যাশী ছাত্রদের রেখে আপাতত আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী ৩০ দিনের মধ্যে সেখানে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.