বুধবার | ২৪ জুন, ২০২৬ | ১০ আষাঢ়, ১৪৩৩

শিরোনাম
চিত্রা এক্সপ্রেসে অভিযান: ঈশ্বরদীতে ৭৬ বোতল কোডিন সিরাপসহ নারী গ্রেফতার বড়াইগ্রামে ‘দুর্নীতিই একমাত্র জাতীয় উন্নয়নের অন্তরায়’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন লালপুরে ভাইরাল ভিডিও মামলার মূল আসামি গ্রেপ্তার লালপুরে পদ্মার চরে নৌকা থেকে গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার লালপুরে কৃষিজমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা লালপুরে পাট চাষে ফিরছে সুদিন, বাম্পার ফলনের আশা ইটভাটা মালিকদের মানববন্ধন ও সংবাদ সম্মেলন গাইবান্ধার ঘটনার প্রতিবাদে লালপুরে মানববন্ধন ও বিক্ষোভ, দোষীদের শাস্তির দাবি লালপুরে ইটভাটার কার্যক্রমে অনিশ্চয়তা, সমাধান চেয়ে সংবাদ সম্মেলন

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি

নাটোর প্রতিনিধি
নাটোরের লালপুরে আতিকুজ্জামান ফরিদ নামে এক ব্যক্তির বাড়িতে দুধর্ষ ডাকাতি হয়েছে। মুখোশধারী ডাকাত দল ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি ২০২৫) ভোরে উপজেলার গোপালপুর পৌরসভার মধুবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী আতিকুজ্জামান ফরিদের ছেলে শরিফুজ্জমান বাদী হয়ে লালপুর থানায় মামলা দায়ের করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত রাত ২ টার দিকে মুখোশধারী ৩/৪ জন দস্যু জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে সবাইকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে। পরে রাত সাড়ে ৩টার দিকে বাড়িতে থাকা নগদ ১ লাখ ৩০ হাজার টাকা ও ৮ আনা স্বর্ণালংকার লুট করে নিয়ে চলে যায়। এঘটনায় খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোমিনুজ্জামান বলেন, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। মুখোশধারী দস্যুদের গ্রেপ্তারের জন্য মাঠে কাজ শুরু করেছে পুলিশ। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.