রবিবার | ২৮ জুন, ২০২৬ | ১৪ আষাঢ়, ১৪৩৩

শিরোনাম
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা লালপুর বাজার বণিক সমিতির নতুন কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা লালপুরে দশহারা গঙ্গা স্নান অনুষ্ঠিত লালপুরে বিএনপি নেতার বাড়িতে ভাঙচুর-লুটপাট, থানায় অভিযোগ মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষক-অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত লালপুরে জনসেবা ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক বড়াইগ্রামে ৮ম শ্রেণীর শিক্ষার্থীকে শ্লীলতাহানী ৩০ হাজার টাকায় মিমাংসার নামে ভাগ-বাটোয়ারা করে নিলেন বিএনপি নেতারা চিত্রা এক্সপ্রেসে অভিযান: ঈশ্বরদীতে ৭৬ বোতল কোডিন সিরাপসহ নারী গ্রেফতার বড়াইগ্রামে ‘দুর্নীতিই একমাত্র জাতীয় উন্নয়নের অন্তরায়’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

ক্ষণিকের দুনিয়ায়

মীর মোঃ আলী আকবর

খালি হাতে আসে মানুষ খালি হাতে যায়
নিতে পারে না কিছু শেষ বিদায়
সম্পদ আপনজন সবই থেকে যায়।
কঠিন বাস্তবতা মেনে করেন মৃত্যুবরণ
জীবিত কালেই জেনে যান কেউ না আপন।
কত শত উদাহরণ আছে দুনিয়ায়
তবুও সে বুঝেনা পাওয়ার জন্যে করে হায় হায়।
রাজা-বাদশা ফকির কেহই রক্ষা পায় না
অর্থ সম্পদ ক্ষমতা কিছুই কাজে আসে না।
আল্লাহ পাক তিনবার বলেছেন কুরআনে
প্রত্যেক জীবই মৃত্যুর স্বাদ গ্রহণ করিবে।
অর্থবিত্ত বালাখানা কত করেছো দুনিয়ায়
ডাক আসিলে মৃত্যুর কাছে সবাই অসহায়।
সম্রাট আলেকজান্ডার আর সুলাইমান
না ফেরার দেশে সকলে চলে যান।
শূন্য হাতে যেতে হবে জানো সকলে
আল্লাহ রাসুলের আদেশ নিষেধ মানো দিলে।
ক্ষমা চাই প্রভু তোমার দরবারে
নবীজির সুপারিশ যেন মিলে
কাল হাশরে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.