রবিবার | ৩১ মে, ২০২৬ | ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩

শিরোনাম
জাতীয়তাবাদী চেতনার ভেতরে ও বাইরে মৃত্যুঞ্জয়ী জিয়া চামড়া শিল্পের সোনালী দিন ফিরে আসুক জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে লালপুরে ড্যাবের চিকিৎসাসেবা, উপকৃত ৮ শতাধিক মানুষ লালপুরে স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা লালপুরে রেলসেতুর নিচে মিলল যুবকের মরদেহ শহরের মোহ ত্যাগ করে পল্লীর শিশুদের সেবায় ডা. আব্দুর রহিম রামিসা হত্যার প্রতিবাদে লালপুরে মানববন্ধন ও র‍্যালি, ধর্ষক-খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রূপপুর পারমাণবিকের স্বপ্ন থেকে বাস্তব যাত্রা: ড. জাহেদুল হাসানের একান্ত সাক্ষাৎকার বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে ঈদসামগ্রী বিতরণ

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের মহড়া

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও অগ্নিকান্ড নিয়ন্ত্রণ বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মার্চ ২০২৫) ‘দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাসুদুর রহমান, উপজেলা প্রকৌশলী মো. সাজেদুল ইসলাম, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ লালপুর জোনাল অফিসের ডিজিএম রেজাউল করিম প্রমুখ।
এ সময় লালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার এ কে এম লতিফুল বারীর (পিএফএম) নেতৃত্বে বিভিন্ন অগ্নিকাণ্ডে উদ্ধার ও অগ্নিনির্বাপণ বিষয়ে মহড়া অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার ও লালপুর থানার অফিসার ইনচার্জ তাঁরা নিজেরা অগ্নিনির্বাপন মহড়ায় অংশ নেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.