রবিবার | ১৯ এপ্রিল, ২০২৬ | ৬ বৈশাখ, ১৪৩৩

শিরোনাম
জীবিত থাকতেই অবসর ও কল্যাণ তহবিলের টাকা চাইলেন প্রধান শিক্ষক নির্মাণাধীন পাওয়ার গ্রিড উপকেন্দ্রে দুর্ধর্ষ ডাকাতির রহস্য উদঘাটন, ডাকাতদলের ১৩ সদস্যকে গ্রেপ্তার গুরুদাসপুরে আইনজীবীর বিরুদ্ধে সরকারি রাস্তা জবরদখলের অভিযোগ পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু বড়াইগ্রামে ডাকাতির ঘটনায় ১৩ জন আটক, ট্রাকসহ লুন্ঠিত ইলেকট্রিক ব্যাটারি উদ্ধার চার মাস পর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা শিবির একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান জেলা শিবির সভাপতি জাহিদ হাসান পদ্মার পাঙ্গাস বিক্রি হলো ২০ হাজার টাকায় লালপুরে তাপমাত্রা ৩৮ ডিগ্রি মৃদু তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন বড়াইগ্রামে কৃষকদের মাঝে বিনামূল্যে এয়ার ফ্লো মেশিন বিতরণ

আদর্শ সন্তান

নাযীর হোসাইন নীল

পৃথিবীতে প্রভুর অপার এক দান।
পিতাও মাতার তরে প্রিয় সন্তান।

আদর্শ সন্তান সবাইতো চায়।
দিন শেষে বলোনা, কজনে তা পায়!

শুধু আদর-সোহাগ দিয়ে হবেনা গঠন।
গহনা গড়িতে স্বর্নে দেখো লোহার পিটন।

আদবের লাঠি আনে সোনালী প্রভাত।
শয়তানী নীল-নকশা যায় কুপোকাত।

শুধু “আদরে বাদর হয়”গুণীজনের বাণী।
সোনামণির সোহবাতে ক’জনে তা মানি ?

শক্ত মাটি জাতকরণে ইট হয় তৈরি।
তা দিয়ে গড়ি কত নয়নাভিরাম বাড়ি।

প্রতিযোগিতাপরায়ণ হতে চাই অনঢ় দেহ-মন।
নইলে তা পিছে ফিরে চায় ক্ষণ-ক্ষণ।

বৈশাখে পাকে যত প্রিয় রসালো ফল।
সোহাগে-শাসনে পরিপক্ক হয় শিশু-ভিত্তির দেয়াল।

নেগেটিভ-পজেটিভ ওরা ভাই-বোন।
উভয়ের সমন্বয়ে হোক প্রজন্মের গড়ন।

শাসন মানায় তার, যে আদর জানে।
জনম স্বার্থক হোক জ্ঞানে আর গুণে।

[কবি: নাযীর হোসাইন নীল। একাডেমিক সুপারভাইজার, জামিয়া উলুমুল কুরআন, রাজশাহী। মোবাইল :০১৭৭৬২৮০০১৯ ]

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.