সোমবার | ১ জুন, ২০২৬ | ১৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩

শিরোনাম
জাতীয়তাবাদী চেতনার ভেতরে ও বাইরে মৃত্যুঞ্জয়ী জিয়া চামড়া শিল্পের সোনালী দিন ফিরে আসুক জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে লালপুরে ড্যাবের চিকিৎসাসেবা, উপকৃত ৮ শতাধিক মানুষ লালপুরে স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা লালপুরে রেলসেতুর নিচে মিলল যুবকের মরদেহ শহরের মোহ ত্যাগ করে পল্লীর শিশুদের সেবায় ডা. আব্দুর রহিম রামিসা হত্যার প্রতিবাদে লালপুরে মানববন্ধন ও র‍্যালি, ধর্ষক-খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রূপপুর পারমাণবিকের স্বপ্ন থেকে বাস্তব যাত্রা: ড. জাহেদুল হাসানের একান্ত সাক্ষাৎকার বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে ঈদসামগ্রী বিতরণ

ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলায় ছাত্রদলের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
রোববার (২২ জুন ২০২৫) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজ চত্বরে ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপনের মাধ্যমে দিনব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।
লালপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু রায়হানের নেতৃত্বে এ সময় তাঁরা লালপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসানের হাতে একটি গাছের চারা তুলে দেওয়ার মাধ্যমে কর্মসূচি শুরু করেন।

পর্যায়ক্রমে লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এন্ড বিএম কলেজ, মঞ্জিলপুকুর কৃষি, কারিগরি ও বাণিজ্যিক মহাবিদ্যালয়, মাজার শরীফ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট উইমেন্স কলেজ এবং কলসনগর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ চত্বরে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। বৃক্ষরোপণকালে প্রতিষ্ঠানগুলোর প্রধানসহ শিক্ষক-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.