সোমবার | ১ জুন, ২০২৬ | ১৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩

শিরোনাম
জাতীয়তাবাদী চেতনার ভেতরে ও বাইরে মৃত্যুঞ্জয়ী জিয়া চামড়া শিল্পের সোনালী দিন ফিরে আসুক জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে লালপুরে ড্যাবের চিকিৎসাসেবা, উপকৃত ৮ শতাধিক মানুষ লালপুরে স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা লালপুরে রেলসেতুর নিচে মিলল যুবকের মরদেহ শহরের মোহ ত্যাগ করে পল্লীর শিশুদের সেবায় ডা. আব্দুর রহিম রামিসা হত্যার প্রতিবাদে লালপুরে মানববন্ধন ও র‍্যালি, ধর্ষক-খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রূপপুর পারমাণবিকের স্বপ্ন থেকে বাস্তব যাত্রা: ড. জাহেদুল হাসানের একান্ত সাক্ষাৎকার বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে ঈদসামগ্রী বিতরণ

বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার পেলেন নাটোর জেলা প্রশাসক

নাটোর প্রতিনিধি :
‘বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার ২০২৪’ এ ব্যক্তিগত/প্রাতিষ্ঠানিক পর্যায়ে সৃজিত ছাদ বাগান শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেছেন নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন।
বুধবার (২৫ জুন ২০২৫) রাজধানী ঢাকার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার ২০২৪’ অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টার হাত থেকে পুরস্কার গ্রহণ করেন জেলা প্রশাসক আসমা শাহীন।
বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২৫ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৫ এর উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।


অনুষ্ঠানে ‘বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার ২০২৪’ এর জন্য ৭ টি শ্রেণিতে পুরস্কার প্রদান করা হয়েছে। নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের প্রশাসনিক ভবনের ছাদ ও চত্বরের সৌন্দর্যবৃদ্ধি ও পরিবেশবান্ধব উদ্যোগের প্রয়াস হিসেবে বিজ্ঞানভিত্তিক মডেল অনুসরণ করে ‘পুষ্পমঞ্জরি’ ছাদ বাগান প্রতিষ্ঠা করা হয়েছে। এই ছাদবাগানে ৯ প্রজাতির বনজ, ৪৫ প্রজাতির ফলদ, ২১ প্রজাতির ভেষজ, ২৬ প্রজাতির শোভাবর্ধনকারী, ৭ প্রজাতির দেশিয় বিলুপ্তপ্রায়, ৭ প্রজাতির বিশেষ/বিরল এবং ১১ প্রজাতির সবজি ও অন্যান্য বৃক্ষ রোপণ করা হয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.