মঙ্গলবার | ২১ এপ্রিল, ২০২৬ | ৮ বৈশাখ, ১৪৩৩

শিরোনাম
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন নাটোরের সানজিদা ইসলাম তুলি ও আন্না মিনজ ২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা ডিসেম্বরেই অনুষ্ঠিত হবে লালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন লালপুরে সক্রিয় সাইবার প্রতারণা চক্রের ৫ সদস্য আটক, কারাগারে প্রেরণ জীবিত থাকতেই অবসর ও কল্যাণ তহবিলের টাকা চাইলেন প্রধান শিক্ষক নির্মাণাধীন পাওয়ার গ্রিড উপকেন্দ্রে দুর্ধর্ষ ডাকাতির রহস্য উদঘাটন, ডাকাতদলের ১৩ সদস্যকে গ্রেপ্তার গুরুদাসপুরে আইনজীবীর বিরুদ্ধে সরকারি রাস্তা জবরদখলের অভিযোগ পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু বড়াইগ্রামে ডাকাতির ঘটনায় ১৩ জন আটক, ট্রাকসহ লুন্ঠিত ইলেকট্রিক ব্যাটারি উদ্ধার চার মাস পর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা

ইউএনও শামীমা সুলতানাকে শুভেচ্ছা

লালপুর (নাটোর) প্রতিনিধি
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল এক্সিলেন্স ক্যাটাগরিতে উল্লেখযোগ্য প্রশংসনীয় অবদানের জন্য নাটোরের লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা সুলতানাকে শেখ রাসেল পদক ২০২৩ প্রদান করায় শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
সোমবার (২৩ অক্টোবর ২০২৩) তাঁর কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা জানান উত্তর ব্যাংক লালপুর শাখার ব্যবস্থাপক মো. আক্তার হোসেন, মাজার শরীফ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট উইমেন্স কলেজের অধ্যক্ষ ও দৈনিক প্রাপ্তি প্রসঙ্গ পত্রিকার সম্পাদক ইমাম হাসান মুক্তি, নাজিরপুর ভোকেশনাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট এর অধ্যক্ষ মো. মিজানুর রহমান, লাল ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক এস এম শামসুজ্জোহা, বালিতিতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমান জয়নাল, প্রাকীর্তি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জালাল উদ্দীন বাবু প্রমুখ।
ব্যতিক্রমী উদ্ভাবনী কার্যক্রমের স্বীকৃতি স্বরূপ এই প্রথম ইউএনও হিসেবে রাষ্ট্রীয় পর্যায়ে সম্মাননা অর্জন করে লালপুরবাসী গর্বিত।
ইউএনও বলেন, শিক্ষা ক্ষেত্রে এই উদ্ভাবনী কার্যক্রম সারা দেশে বাস্তবায়ন করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেছেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.