সোমবার | ১ জুন, ২০২৬ | ১৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩

শিরোনাম
জাতীয়তাবাদী চেতনার ভেতরে ও বাইরে মৃত্যুঞ্জয়ী জিয়া চামড়া শিল্পের সোনালী দিন ফিরে আসুক জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে লালপুরে ড্যাবের চিকিৎসাসেবা, উপকৃত ৮ শতাধিক মানুষ লালপুরে স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা লালপুরে রেলসেতুর নিচে মিলল যুবকের মরদেহ শহরের মোহ ত্যাগ করে পল্লীর শিশুদের সেবায় ডা. আব্দুর রহিম রামিসা হত্যার প্রতিবাদে লালপুরে মানববন্ধন ও র‍্যালি, ধর্ষক-খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রূপপুর পারমাণবিকের স্বপ্ন থেকে বাস্তব যাত্রা: ড. জাহেদুল হাসানের একান্ত সাক্ষাৎকার বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে ঈদসামগ্রী বিতরণ

জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট ২০২৫) উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে ‘অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি’ এই প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠানে সভাপত্বি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান।


এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বরে র‌্যালি, পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ, পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সফল মৎস্য চাষীদের পুরস্কার বিতরণ করা হয়।


এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল্লাহ্, অতিরিক্ত কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মাদ মামুনুর রশিদ, আনসার ভিডিবি কর্মকর্তা আরজু খাতুন প্রমুখ।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.