শুক্রবার | ১৭ এপ্রিল, ২০২৬ | ৪ বৈশাখ, ১৪৩৩

শিরোনাম
বড়াইগ্রামে ডাকাতির ঘটনায় ১৩ জন আটক, ট্রাকসহ লুন্ঠিত ইলেকট্রিক ব্যাটারি উদ্ধার চার মাস পর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষায শিবির একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান জেলা শিবির সভাপতি জাহিদ হাসান পদ্মার পাঙ্গাস বিক্রি হলো ২০ হাজার টাকায় লালপুরে তাপমাত্রা ৩৮ ডিগ্রি মৃদু তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন বড়াইগ্রামে কৃষকদের মাঝে বিনামূল্যে এয়ার ফ্লো মেশিন বিতরণ বৈশাখ বর্তমানকে উদ্‌যাপন ও ভবিষ্যতের জন্য নতুন স্বপ্ন দেখাচ্ছে- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু দেশের উন্নায়নে সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে- প্রতিমন্ত্রী ফারজানা শারমিন গৌরীপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

কুকুরে কামড়ানো মহিষের মাংস বিক্রির অপরাধে জরিমানা

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে কুকুরে কামড়ানো অসুস্থ মহিষ জবাই করে মাংস বিক্রির চেষ্টার অপরাধে এক কসাইকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এ সময় ঘটনাস্থল থেকে প্রায় এক মন জব্দকৃত মাংস ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর কসাইপাড়ায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবীর হোসেনের ভ্রাম্যমাণ আদালত।


অভিযুক্ত কসাই মো. সাইদুল ইসলাম (২৪) রামকৃষ্ণপুর কসাইপাড়া গ্রামের মো. রজব আলীর ছেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল্লাহর উপস্থিতিতে অসুস্থ মহিষ জবাইয়ের বিষয়টি প্রমাণিত হলে আদালত ‘পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১’ অনুযায়ী অভিযুক্তকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
অভিযানে প্রায় এক মন মাংস জব্দ করে পদ্মার চরে মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়েছে। জনস্বাস্থ্যের ঝুঁকি রোধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলে জানিয়েছেন তিনি। এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল্লাহ অসুস্থ গরু বিক্রি, জবাই ও ভক্ষণ থেকে বিরত থাকতে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.