শনিবার | ২৭ জুন, ২০২৬ | ১৩ আষাঢ়, ১৪৩৩

শিরোনাম
মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষক-অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত লালপুরে জনসেবা ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক বড়াইগ্রামে ৮ম শ্রেণীর শিক্ষার্থীকে শ্লীলতাহানী ৩০ হাজার টাকায় মিমাংসার নামে ভাগ-বাটোয়ারা করে নিলেন বিএনপি নেতারা চিত্রা এক্সপ্রেসে অভিযান: ঈশ্বরদীতে ৭৬ বোতল কোডিন সিরাপসহ নারী গ্রেফতার বড়াইগ্রামে ‘দুর্নীতিই একমাত্র জাতীয় উন্নয়নের অন্তরায়’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন লালপুরে ভাইরাল ভিডিও মামলার মূল আসামি গ্রেপ্তার লালপুরে পদ্মার চরে নৌকা থেকে গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার লালপুরে কৃষিজমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা লালপুরে পাট চাষে ফিরছে সুদিন, বাম্পার ফলনের আশা

পারমাণবিক শক্তি, উৎপাদন, নিরাপত্তা এবং বাস্তব জীবনে প্রয়োগ বিষয়ে ঈশ্বরদীতে লেকচার সেশন অনুষ্ঠিত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:

রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রসাটম এবং ঈশ্বরদী প্রেসক্লাব যৌথভাবে পারমাণবিক শক্তি, উৎপাদন, নিরাপত্তা এবং বাস্তব জীবনে এর প্রয়োগ বিষয়ে একটি শিক্ষামূলক লেকচার সেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর ) সকালে পারমাণবিক তথ্য কেন্দ্রের  হলরূমে শিক্ষামূলক এই লেকচার সেশন অনুষ্ঠিত হয়।

রাশিয়ার ন্যাশনাল রিসার্চ নিউক্লিয়ার ইউনিভার্সিটি (MEPhI)-এর পারমাণবিক পদার্থবিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের উপ-প্রধান প্রফেসর আলেকজান্ডার নাখাবভ লেকচার সেশনে মূল বক্তব্য উপস্থাপন করেন।

লেকচার সেশনে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের “ফিজিক্যাল স্টার্ট-আপ”,প্যারামিটার বা সূচক পরীক্ষা ও যাচাই ,সেফটি সিস্টেম বা নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা, “ফিজিক্যাল স্টার্ট-আপ” এবং “পাওয়ার স্টার্ট-আপ” এর পার্থক্য, রিঅ্যাক্টরের ভিতরে পারমাণবিক বিক্রিয়া নিয়ন্ত্রণ, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা ও দক্ষতা বৃদ্ধি, রিঅ্যাক্টরের পাওয়ার আউটপুট বা শক্তি উৎপাদন বাড়ানো, “ফুয়েল রিলোডিং”, বিদ্যুৎকেন্দ্রের নিরবচ্ছিন্ন ও সার্বক্ষণিক পরিচালনা নিশ্চিত, পারমাণবিক শক্তিকে “সবুজ” ও স্বল্প-কার্বন শক্তি হিসেবে বিবেচনার বিষয়ে আলোচনা করা হয়।

বক্তব্য রাখেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা হেড অব এইচ আর ⁠মো. আলিউজজামান ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, সহ-সাধারন সম্পাদক ওহিদুজ্জামান টিপু। সঞ্চালনা করেন ইমতিয়াজ হুসাইন।

প্রশ্নোত্তর পর্বে আলোচনায় অংশগ্রহণ করেন. রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা আছমা বেগম, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা  ও হেড, এইচ আর ⁠মো. আলিউজজামান, উর্ধ্বতন বৈজ্ঞানিক তথ্য কর্মকর্তা ও ফোকাল পয়েন্ট (গণ মাধ্যম), মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা সৈকত আহমেদ, সাংবাদিক এস এম রাজা, সাংবাদিক আবুল মান্নান টিপু, সাংবাদিক হাসানুজ্জামান, সাংবাদিক শহিদুল্লাহ খান প্রমুখ।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.