সোমবার | ১৫ জুন, ২০২৬ | ১ আষাঢ়, ১৪৩৩

শিরোনাম
অতিরিক্ত আইজিপি হলেন নাটোরের কৃতি সন্তান মুশফেকুর রহমান পুসানের নতুন নেতৃত্বে নওশীন-আজিজুল-রাহাত কবি হাসান হাফিজুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে জীবনচিত্র প্রদর্শনী ও আলোচনা লালপুরে আবাদি জমির উর্বর মাটিতে থাবা, ইটভাটা মালিকসহ আটক ২ আমার দলের হলেও ছাড় নয়, দুর্নীতিবাজদের গ্রেপ্তারে প্রতিমন্ত্রীর নির্দেশ লালপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে যুবক আটক, মামলা লালপুরে গাঁজার গাছ উদ্ধার, চাষের অভিযোগে মামলা ওঝার ঝাড়ফুঁকে সময়ক্ষেপণ, সাপের কামড়ে কৃষকের মৃত্যু লালপুরে ভুটভুটির ধাক্কায় প্রাণ গেল অটোভ্যান চালকের বড়াইগ্রামে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

আফিয়া সিদ্দিকা গার্লস ক্যাডেট মাদ্রাসায় পিঠা প্রদর্শণ

নিজস্ব প্রতিবেদক :

নাটোরের লালপুরে বাঙালি ঐতিহ্যের সাথে মিশে থাকার শ্লোগান নিয়ে আফিয়া সিদ্দিকা গার্লস ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে পিঠা উৎসব প্রদর্শণ করা হয়েছে।
বৃহস্পতিবার ( ১১ ডিসেম্বর ) বিকেলে মাদ্রাসা চত্বরে প্রতিষ্ঠান  পরিচালক মুফতি সাজ্জাদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে
প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুলহাস হোসেন সৌরভ। বিশেষ অতিথি ছিলেন ইউএনও পত্নী হুমায়রা তাসনিম , লালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ওয়াজেদ আলী মৃধা, বিশিষ্ট লেখক ও গোপালপুর ডিগ্রি কলেজের সাবেক সহকারী অধ্যাপক আব্দুল ওহাব, লালপুর শ্রী সুন্দরী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মুকুল , মাওলানা সাখাওয়াত হোসেন, নর্থ বেঙ্গল সুগার মিল জামে মসজিদের ইমাম মাওলানা মুক্তার হোসেন, সাংবাদিক এহসানুল করিম তুহিন ও প্রভাষক শাহীন সিকদার। অনুষ্ঠানে অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য উৎসবে ৩৬ রকম পিঠা প্রদর্শিত হয়। প্রদর্শন শেষে অতিথিদের পিঠা দিয়ে আপ্যায়ন করা হয়।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ /উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ/১১-০৫

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.