শুক্রবার | ২৬ জুন, ২০২৬ | ১২ আষাঢ়, ১৪৩৩

শিরোনাম
মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষক-অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত লালপুরে জনসেবা ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক বড়াইগ্রামে ৮ম শ্রেণীর শিক্ষার্থীকে শ্লীলতাহানী ৩০ হাজার টাকায় মিমাংসার নামে ভাগ-বাটোয়ারা করে নিলেন বিএনপি নেতারা চিত্রা এক্সপ্রেসে অভিযান: ঈশ্বরদীতে ৭৬ বোতল কোডিন সিরাপসহ নারী গ্রেফতার বড়াইগ্রামে ‘দুর্নীতিই একমাত্র জাতীয় উন্নয়নের অন্তরায়’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন লালপুরে ভাইরাল ভিডিও মামলার মূল আসামি গ্রেপ্তার লালপুরে পদ্মার চরে নৌকা থেকে গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার লালপুরে কৃষিজমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা লালপুরে পাট চাষে ফিরছে সুদিন, বাম্পার ফলনের আশা

নাটোরে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :

নাটোরের লালপুরে পাওয়ার ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মেহেদী হাসান (২১) নামে এক যুবক প্রাণ হারিয়েছেন। এ দুর্ঘটনায় নাফিজ (১৯) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলার রুইগাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান অর্জুনপুর গ্রামের সাজেদুল ইসলাম ও আহত নাফিজ একই গ্রামের শরিফ হোসেনের ছেলে।

স্থানীয়দের বরাতে জানা যায়, রুইগাড়ী এলাকায় একটি পাওয়ার ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেলচালক মেহেদী ও তার সঙ্গী নাফিজ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে মেহেদী হাসানের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মজিবর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মেহেদী হাসানের মৃত্যু হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান আছে।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ/ উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ/১২-০১

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.