শুক্রবার | ২৬ জুন, ২০২৬ | ১২ আষাঢ়, ১৪৩৩

শিরোনাম
লালপুরে জনসেবা ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক বড়াইগ্রামে ৮ম শ্রেণীর শিক্ষার্থীকে শ্লীলতাহানী ৩০ হাজার টাকায় মিমাংসার নামে ভাগ-বাটোয়ারা করে নিলেন বিএনপি নেতারা চিত্রা এক্সপ্রেসে অভিযান: ঈশ্বরদীতে ৭৬ বোতল কোডিন সিরাপসহ নারী গ্রেফতার বড়াইগ্রামে ‘দুর্নীতিই একমাত্র জাতীয় উন্নয়নের অন্তরায়’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন লালপুরে ভাইরাল ভিডিও মামলার মূল আসামি গ্রেপ্তার লালপুরে পদ্মার চরে নৌকা থেকে গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার লালপুরে কৃষিজমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা লালপুরে পাট চাষে ফিরছে সুদিন, বাম্পার ফলনের আশা ইটভাটা মালিকদের মানববন্ধন ও সংবাদ সম্মেলন

ময়মনসিংহ বিভাগীয় বইমেলা–২০২৫ শুরু

নিজস্ব প্রতিবেদক :

জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ বিভাগীয় বইমেলা–২০২৫। পাঠকদের পাঠাভ্যাস বৃদ্ধির পাশাপাশি নতুন পাঠক সৃষ্টির লক্ষ্যে জাতীয় গ্রন্থকেন্দ্র নিয়মিত এ ধরনের বইমেলার আয়োজন করে থাকে। এ বছর জাতীয় গ্রন্থকেন্দ্র সংশ্লিষ্ট বিভাগের সকল বেসরকারি পাঠাগারকে বইমেলায় সম্পৃক্ত করেছে।

জাতীয় গ্রন্থকেন্দ্রের এ উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে। এতে করে দীর্ঘদিন ধরে ঝিমিয়ে পড়া পাঠাগারগুলো নতুন উদ্যমে কার্যক্রম পরিচালনার অনুপ্রেরণা পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জাতীয় গ্রন্থকেন্দ্রের সহায়তায় জামালপুর জেলার আটটি বেসরকারি পাঠাগারের সংগঠক, সদস্য ও পাঠকরা বইমেলায় অংশ নেওয়ার সুযোগ পান।

বইমেলায় জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম জামালপুরের বেসরকারি পাঠাগারের সংগঠক ও সদস্যদের সঙ্গে বই পাঠ, পাঠাগারের কার্যক্রম বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। তিনি জামালপুরের পাঠাগারগুলোর কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং জামালপুরে স্কুল ও কলেজ পর্যায়ে বই পাঠ প্রতিযোগিতা আয়োজনের প্রতিশ্রুতি দেন।

বইমেলায় অংশ নেওয়া জামালপুরের আটটি পাঠাগার হলো— ভাষা ও স্বাধীনতাসংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশন পাঠাগার, উদয়ন পাঠাগার, নাসির উদ্দিন স্মৃতি পাঠাগার, রিসালাত বিজ্ঞান পাঠাগার, স্বপন বিজ্ঞান ও সাংস্কৃতিক পাঠাগার, রিয়াজ উদ্দিন স্মৃতি পাঠাগার, মোজাম্মেল হক মাস্টার পাঠাগার এবং মিলন স্মৃতি পাঠাগার।

আশরাফুজ্জামান স্বাধীনের সমন্বয়ে সংগঠক জাহাঙ্গীর সেলিম, শামীমা খান, অধ্যাপক মনোয়ার হোসেন মুরাদ, সিনিয়র শিক্ষক হিশাম আল মহান্নাভসহ মোট ৬৫ জন বইমেলায় অংশ নেন।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ/ উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ/১৪-০১

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.