শুক্রবার | ২৬ জুন, ২০২৬ | ১২ আষাঢ়, ১৪৩৩

শিরোনাম
লালপুরে জনসেবা ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক বড়াইগ্রামে ৮ম শ্রেণীর শিক্ষার্থীকে শ্লীলতাহানী ৩০ হাজার টাকায় মিমাংসার নামে ভাগ-বাটোয়ারা করে নিলেন বিএনপি নেতারা চিত্রা এক্সপ্রেসে অভিযান: ঈশ্বরদীতে ৭৬ বোতল কোডিন সিরাপসহ নারী গ্রেফতার বড়াইগ্রামে ‘দুর্নীতিই একমাত্র জাতীয় উন্নয়নের অন্তরায়’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন লালপুরে ভাইরাল ভিডিও মামলার মূল আসামি গ্রেপ্তার লালপুরে পদ্মার চরে নৌকা থেকে গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার লালপুরে কৃষিজমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা লালপুরে পাট চাষে ফিরছে সুদিন, বাম্পার ফলনের আশা ইটভাটা মালিকদের মানববন্ধন ও সংবাদ সম্মেলন

ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :
নাটোরের লালপুরে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা তৌহিদুল ইসলাম বাঘাকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মৃত ইছার উদ্দিন মন্ডলের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবর রহমান।
জানা যায়, সন্ত্রাসবিরোধী অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে সোমবার (২২ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে অভিযান চালিয়ে বাঘাকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবর রহমান জানান, উপজেলার আইন শৃঙ্খলা ও জন নিরাপত্তা রক্ষায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করা হচ্ছে। গত সাত দিনে ছয়জনকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। তবে এখনো কোনো অবৈধ অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর উপজেলার কচুয়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. শফিকুল ইসলাম শফি ও দুর্গাপুর ওয়ার্ড যুবলীগের সেক্রেটারি মো. শামীম মোল্লা, ১৯ ডিসেম্বর গোপালপুর (শিবপুর) ছাত্রলীগ নেতা প্রীতম খান ও কেশববাড়িয়া ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন ও ২০ ডিসেম্বর দুড়দুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফাকে গ্রেফতার করে পুলিশ।

সম্পাদনা: রাশিদুল ইসলাম রাশেদ /উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ/২৩-০১

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.