রবিবার | ১৯ জুলাই, ২০২৬ | ৪ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল লালপুরে একদিনের ব্যবধানে দুই শিশুর মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় বাবা বিএনপি সরকারের ৫ মাসে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর উদ্যোগে লালপুরে ১৭৯ প্রকল্প বাস্তবায়ন বিএসএড কোর্সের প্রথম ব্যাচের শিক্ষাথীদের বিদায় ও দ্বিতীয় ব্যাচের বরণ জুলাই শহীদ দিবস পালন জুলাই-৩৬ ও প্রাণ হারানো শিশুদের মূল্য লাল ও হলুদ কার্ড ও আমাদের সমাজ বড়াইগ্রামে জুলাই শহিদ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন জলাবদ্ধতা সৃষ্টিতে জর্জরিত বনপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে তাপপ্রবাহে করণীয় ও ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত।

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও শীতবস্ত্র বিতরণ

আল-আমিন প্রামাণিক, নিজস্ব প্রতিবেদক :

নাটোরের লালপুর উপজেলার ৪নং আড়বাব ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার পারুল, আড়বাব ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাইনুল হক শিমুল, সহ-সাধারণ সম্পাদক মকবুল হোসেন, সাবেক সহ-সভাপতি জুয়েল মৃধা, ইউনিয়ন কৃষক দলের সভাপতি আমজেদ হোসেন, যুবদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান রাজা, সিদ্দিকুর রহমান ভুট্টো ও  সাবেক চেয়ারম্যান বেলাল উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন আব্দুলপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সহ-সভাপতি ও তরুণ ছাত্রনেতা জাহিদ মাহমুদসহ বিএনপি, যুবদল, কৃষকদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.