সোমবার | ২০ জুলাই, ২০২৬ | ৫ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
মাটি খেকোর কবলে একপায়ে দাঁড়িয়ে বৈদ্যুতিক খুঁটি ‘মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ মোদির গদি কি তেলাপোকায় তটস্থ? নেশার টাকার জন্য ভাগিনার বাইসাইকেল চুরি, বোনের মামলায় ভাই গ্রেপ্তার একদিনের ব্যবধানে শিশু দুই ভাইয়ের রহস্যজনক মৃত্যু সিবিইটি বৃত্তি পেলেন মাজার শরীফ কলেজের শিক্ষার্থীরা লালপুরে লাম্পিতে আক্রান্ত প্রায় ২০ হাজার গরু রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল লালপুরে একদিনের ব্যবধানে দুই শিশুর মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় বাবা বিএনপি সরকারের ৫ মাসে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর উদ্যোগে লালপুরে ১৭৯ প্রকল্প বাস্তবায়ন

লালপুরে মাদকবিরোধী অভিযানে আটক ৪

নিজস্ব প্রতিবেদক :
নাটোরের লালপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে চারজনকে আটক করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি, ২০২৬) দুপুরে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবীর হোসেনের ভ্রাম্যমান আদালত।
নাটোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সোমবার সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত উপজেলার কৃষ্ণরামপুর ও নারায়ণপুর গ্রামে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়। এ সময় কৃষ্ণরামপুর গ্রাম থেকে মো. আসাদুজ্জামানের ছেলে মো. নয়ন আলী (২৭), মৃত চ্যাটাং মালের ছেলে মো. চঞ্চল মাল (৪২), নারায়ণপুর গ্রামের মৃত. সোলেমান আহমেদের ছেলে মোঃ শুভ আহমেদ (২২) ও মো. আ. রহমানের ছেলে মো. কিরণকে (২৮) আটক করা হয়। এ সময় তাদের নিকট থেকে মাদক সেবনের উপকরণ ও গাঁজা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবীর হোসেন জানান, সেবনের উদ্দেশ্যে মাদকদ্রব্য সংরক্ষণ ও মাতলামি করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬ (৫) ধারা অনুযায়ী প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। এছাড়া শুভ আহমেদকে ৭ দিন, নয়ন আলীকে ১৫ দিন এবং চঞ্চল মাল ও কিরন আলীকে এক মাস করে বিনাশ্রম কারাদন্ডে দণ্ডিত করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ /উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ/১৯-০১

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.