শনিবার | ১৮ জুলাই, ২০২৬ | ৩ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
বিএনপি সরকারের ৫ মাসে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর উদ্যোগে লালপুরে ১৭৯ প্রকল্প বাস্তবায়ন বিএসএড কোর্সের প্রথম ব্যাচের শিক্ষাথীদের বিদায় ও দ্বিতীয় ব্যাচের বরণ জুলাই শহীদ দিবস পালন জুলাই-৩৬ ও প্রাণ হারানো শিশুদের মূল্য লাল ও হলুদ কার্ড ও আমাদের সমাজ বড়াইগ্রামে জুলাই শহিদ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন জলাবদ্ধতা সৃষ্টিতে জর্জরিত বনপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে তাপপ্রবাহে করণীয় ও ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত। নাটোরে আদম আলী শিক্ষা বৃত্তির অর্থ, সনদ ও শিক্ষা উপকরণ বিতরণ লালপুরে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

পায়ের রগ কেটে গৃহবধূর আত্মহত্যা

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে রোগযন্ত্রণা সইতে না পেরে বঁটি দিয়ে দুই পায়ের রগ কেটে মিনা রানী (৩০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
বুধবার (১৫ নভেম্বর ২০২৩) সকালে উপজেলার হাসিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিনা রানী ওই গ্রামের উজ্জ্বল কুমারের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, মিনা রানী দীর্ঘ দিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। বুধবার সকালে পরিবারের সদস্যদের অজান্তে নিজ ঘরে পায়ের রগ কেটে আত্মহত্যা করেন। পরিবারের লোকজন পায়ের রগ কাটা রক্তাক্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
আড়বাব ইউনিয়ন পরিষদ সদস্য লালন হোসেন বলেন, দীর্ঘদিন যাবত মেরুদন্ডের রোগে ভুগছিলেন। অসুখ ভালো না হওয়ায় নিজে বঁটি দিয়ে তার পায়ের রগ কেটে ফেলায় অতিরিক্ত রক্ত ক্ষরণে তার মৃত্যু হয়।
লালপুর থানার আব্দুলপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) পুলিশ পরিদর্শক হিরেন্দ্রনাথ প্রামানিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি মানসিক চাপে আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.