শুক্রবার | ২৬ জুন, ২০২৬ | ১২ আষাঢ়, ১৪৩৩

শিরোনাম
লালপুরে জনসেবা ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক বড়াইগ্রামে ৮ম শ্রেণীর শিক্ষার্থীকে শ্লীলতাহানী ৩০ হাজার টাকায় মিমাংসার নামে ভাগ-বাটোয়ারা করে নিলেন বিএনপি নেতারা চিত্রা এক্সপ্রেসে অভিযান: ঈশ্বরদীতে ৭৬ বোতল কোডিন সিরাপসহ নারী গ্রেফতার বড়াইগ্রামে ‘দুর্নীতিই একমাত্র জাতীয় উন্নয়নের অন্তরায়’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন লালপুরে ভাইরাল ভিডিও মামলার মূল আসামি গ্রেপ্তার লালপুরে পদ্মার চরে নৌকা থেকে গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার লালপুরে কৃষিজমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা লালপুরে পাট চাষে ফিরছে সুদিন, বাম্পার ফলনের আশা ইটভাটা মালিকদের মানববন্ধন ও সংবাদ সম্মেলন

কালিকাপুর-বনপাড়া কৃষি ও কারিগরি কলেজে ঈদ পুনর্মিলনী উদযাপন

নিজস্ব প্রতিবেদক
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় কালিকাপুর-বনপাড়া কৃষি ও কারিগরি কলেজে এসএসসি-২০০৬ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী উদযাপন করা হয়। এ উপলক্ষ্যে সোমবার জাতীয় পতাকা উত্তোলন, টি শার্ট বিতরণ, কেক কাটা, খেলাধুলা, মতবিনিময় সভা, সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পুনর্মিলনী আয়োজক কমিটির সভাপতি মো. নজরুল ইসলাম ইমনের সভাপতিত্বে ও ব্র্যাক ব্যাক কর্মকর্তা মো. আশরাফুল আলমের সঞ্চালনায় আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কালিকাপুর-বনপাড়া কৃষি ও কারিগরি কলেজের সভাপতি ও বিএনপি নেতা মোঃ খলিলুর রহমান গাজী এবং বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ মোঃ আব্দুল আজিজ। এছাড়া সেখানে বক্তব্য রাখেন প্রভাষক আবু সাঈদ, শরীফুল ইসলাম মিঠু, গোলাম মোস্তফা ও আবু জাফর, বড়াইগ্রাম স্মাট প্রেস ক্লাবের সভাপতি আলহাজ সাইফুর রহমান,পুনর্মিলনী আয়োজক কমিটির সাধারণ সম্পাদাক মোঃ মামুন হোসেন, কোষাধ্যক্ষ মোঃ সেলিম রেজা প্রমুখ।

মো. আশরাফুল ইসলাম

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.