
নিজস্ব প্রতিবেদক :
নাটোরের লালপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ (২৩–২৯ এপ্রিল) এর শুভ উদ্বোধন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে প্রথমে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
পরে স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার, লালপুর থানার অফিসার ইনচার্জ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, চিকিৎসক কর্মকর্তাগণ, নার্সিং কর্মকর্তাগণ, ইউনিয়ন চেয়ারম্যান, শিক্ষক, গণমাধ্যমকর্মী, এনজিও প্রতিনিধিসহ উপজেলা পুষ্টি কমিটির সম্মানিত সদস্যগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সুস্থ ও মেধাবী জাতি গঠনে সুষম ও পুষ্টিকর খাদ্যের বিকল্প নেই। বিশেষ করে শিশু, কিশোর-কিশোরী ও গর্ভবতী নারীদের পুষ্টি নিশ্চিত করতে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।
সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ /উপসম্পাদক/ প্রাপ্তিপ্রসঙ্গ/২৩-০৩