বৃহস্পতিবার | ২৩ এপ্রিল, ২০২৬ | ১০ বৈশাখ, ১৪৩৩

শিরোনাম
লালপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা লালপুরে সাইবার অপরাধ ও মাদকবিরোধী অভিযানে দম্পতি গ্রেপ্তার নাটোরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কৃষকের, স্ত্রী হাসপাতালে বড়াইগ্রাম উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাউয়েট ক্যাম্পাসে প্রজেক্ট ও পোস্টার প্রদর্শনী অনুষ্ঠিত বড়াইগ্রামে ক্লাস্টার উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত বাউয়েটে হোলসিম ইনোভেটিভ এন্ড সাসটেইনেবল বিল্ডিং সলিউশন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন নাটোরের সানজিদা ইসলাম তুলি ও আন্না মিনজ ২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা ডিসেম্বরেই অনুষ্ঠিত হবে লালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন

লালপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক :
নাটোরের লালপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ (২৩–২৯ এপ্রিল) এর শুভ উদ্বোধন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে প্রথমে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
পরে স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার, লালপুর থানার অফিসার ইনচার্জ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, চিকিৎসক কর্মকর্তাগণ, নার্সিং কর্মকর্তাগণ, ইউনিয়ন চেয়ারম্যান, শিক্ষক, গণমাধ্যমকর্মী, এনজিও প্রতিনিধিসহ উপজেলা পুষ্টি কমিটির সম্মানিত সদস্যগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সুস্থ ও মেধাবী জাতি গঠনে সুষম ও পুষ্টিকর খাদ্যের বিকল্প নেই। বিশেষ করে শিশু, কিশোর-কিশোরী ও গর্ভবতী নারীদের পুষ্টি নিশ্চিত করতে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ /উপসম্পাদক/ প্রাপ্তিপ্রসঙ্গ/২৩-০৩

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.