মঙ্গলবার | ৫ মে, ২০২৬ | ২২ বৈশাখ, ১৪৩৩

শিরোনাম
বড়াইগ্রামে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু লালপুরে ট্রাকচাপায় নিহত মোটরসাইকেল চালক রক্তে রাঙা শহীদ সাগর বহন করছে গণহত্যার স্মৃতি, আজও পায়নি রাষ্ট্রীয় স্বীকৃতি  রসাটমের “আইসব্রেকার অব নলেজ” প্রতিযোগিতায় শিক্ষার্থীদের আর্কটিক অভিযানের সুযোগ বাউয়েটে গবেষণা ও প্রকাশনার মাধ্যমে একাডেমিক উৎকর্ষতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দুর্ঘটনা ঠেকাতে রূপপুর পারমাণবিকে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা অটিজম আক্রান্তদের জন্য লন্ডন বিমানবন্দরে এমিরেটসের ট্রাভেল রিহার্সাল লক্ষ লক্ষ কর্মসংস্থানের ৮০ শতাংশ হবে নারীদের জন্য  – ফারজানা শারমীন খাল পুনঃখননের মধ্য দিয়ে লালপুর-বাগাতিপাড়ায় উন্নয়নের নতুন যাত্রা শুরু : প্রতিমন্ত্রী পুতুল ১৭ বছরের ধ্বংসাবশেষ থেকে বাংলাদেশকে তুলে আনতে চাই – লালপুরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল

লালপুরে ট্রাকচাপায় নিহত মোটরসাইকেল চালক

নিজস্ব প্রতিবেদক :

নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় আশরাফুল ইসলাম নিহন (২৪) নামে এক তরুণ মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। সে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের নাগশোষা গ্রামের মো. রেজাউল করিমের ছেলে। সোমবার (৪ মে ২০২৬) দুপুরে উপজেলার দক্ষিণ লালপুর এলাকায় লালপুর ফিলিং স্টেশনের সামনে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ২টার দিকে আশরাফুল ইসলাম মোটরসাইকেলে তেল নিয়ে লালপুর ফিলিং স্টেশন থেকে বের হচ্ছিলেন। এ সময় রাজশাহীর বাঘা থেকে আসা চালবোঝাই একটি দ্রুতগতির ট্রাক (ঢাকা মেট্রো ট-১১-৪০৩৪) মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ধাক্কার পর তিনি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার খবর পেয়ে লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে দুর্ঘটনায় জড়িত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। ট্রাকের চালক ও হেলপারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
নিহতের মা রুনিফা বেগম জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে গিয়ে ছেলের মরদেহ শনাক্ত করেন। আকস্মিক এ মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।
এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ/ উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ/০৫-০২

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.