বৃহস্পতিবার | ২৫ জুন, ২০২৬ | ১১ আষাঢ়, ১৪৩৩

শিরোনাম
চিত্রা এক্সপ্রেসে অভিযান: ঈশ্বরদীতে ৭৬ বোতল কোডিন সিরাপসহ নারী গ্রেফতার বড়াইগ্রামে ‘দুর্নীতিই একমাত্র জাতীয় উন্নয়নের অন্তরায়’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন লালপুরে ভাইরাল ভিডিও মামলার মূল আসামি গ্রেপ্তার লালপুরে পদ্মার চরে নৌকা থেকে গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার লালপুরে কৃষিজমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা লালপুরে পাট চাষে ফিরছে সুদিন, বাম্পার ফলনের আশা ইটভাটা মালিকদের মানববন্ধন ও সংবাদ সম্মেলন গাইবান্ধার ঘটনার প্রতিবাদে লালপুরে মানববন্ধন ও বিক্ষোভ, দোষীদের শাস্তির দাবি লালপুরে ইটভাটার কার্যক্রমে অনিশ্চয়তা, সমাধান চেয়ে সংবাদ সম্মেলন

বড়াইগ্রামে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি, তারিখ ০৫/০৫/২৬ খ্রিঃ

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় পাওনা টাকা না পেয়ে নিজের মাকে ছুরিকাঘাত করার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ওই মা। গত শনিবার বিকেলে উপজেলার বড়াইগ্রাম পশ্চিমপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজন নামের এক যুবক তার মা সাজেদা বেগমের কাছে পাওনা তিন হাজার টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে সে তার মায়ের পেটে ছুরিকাঘাত করে। এতে সাজেদা বেগমের নাড়িভুঁড়ি বের হয়ে যায় এবং তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ১০টায় তিনি মারা যান।

ঘটনার পর অভিযুক্ত ছেলে রাজনকে আটক করে পুলিশ। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাজন সে তার শশুর বাড়িতে থাকে এবং নেশা করে বলে জানান এলাকাবাসী।

মো. আশরাফুল ইসলাম (এমবিএ-মার্কেটিং)
মোবা: ০১৭২৮-০৩৩৫৫২

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.