বৃহস্পতিবার | ২৫ জুন, ২০২৬ | ১১ আষাঢ়, ১৪৩৩

শিরোনাম
চিত্রা এক্সপ্রেসে অভিযান: ঈশ্বরদীতে ৭৬ বোতল কোডিন সিরাপসহ নারী গ্রেফতার বড়াইগ্রামে ‘দুর্নীতিই একমাত্র জাতীয় উন্নয়নের অন্তরায়’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন লালপুরে ভাইরাল ভিডিও মামলার মূল আসামি গ্রেপ্তার লালপুরে পদ্মার চরে নৌকা থেকে গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার লালপুরে কৃষিজমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা লালপুরে পাট চাষে ফিরছে সুদিন, বাম্পার ফলনের আশা ইটভাটা মালিকদের মানববন্ধন ও সংবাদ সম্মেলন গাইবান্ধার ঘটনার প্রতিবাদে লালপুরে মানববন্ধন ও বিক্ষোভ, দোষীদের শাস্তির দাবি লালপুরে ইটভাটার কার্যক্রমে অনিশ্চয়তা, সমাধান চেয়ে সংবাদ সম্মেলন

লালপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :

নাটোরের লালপুরে বজ্রাঘাতে আজিজ মন্ডল (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের মো. মসলেম মন্ডলের ছেলে।  বুধবার (৬ মে ২০২৬) দুপুর আড়াইটার দিকে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের পদ্মা নদীর নওসাড়া সুলতানপুর চরে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মোঃ আলতাব হোসেন জানান , দুপুরে সুলতানপুর চরে নিজ জমিতে কাজ করছিলেন আজিজ মন্ডল। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়। বজ্রাঘাতে তার শরীরের বাম পাশের বেশিরভাগ অংশ ঝলসে যায় বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক শাম্মী আক্তার।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, আইনগত  প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ/ উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ/০৬-০৩

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.