বৃহস্পতিবার | ৭ মে, ২০২৬ | ২৪ বৈশাখ, ১৪৩৩

বড়াইগ্রামে মৎস্য চাষীদের মাঝে প্রদর্শনী পুকুরের উপকরণ বিতরণ

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি, তারিখঃ ০৭/০৫/২৬

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় মৎস্য চাষ সম্প্রসারণে প্রদর্শনী পুকুর স্থাপন ও গৃহস্থালি পর্যায়ে মাছ চাষে উৎসাহ দিতে মৎস্য চাষীদের মাঝে বিভিন্ন উপকরণ চুন, এরিয়েটর, মৎস্য খাদ্য, পোনা বিতরণ করা হয়েছে। উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মুরাদ হোসেনের সভাপতিত্বে বুধবার উপজেলা চত্বরে আয়োজিত উপকরণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস। সেখানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা ওমর আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ নূরে আলম সিদ্দিক, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ মারফুদুল হক, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন সহ স্থানীয় মৎস্য চাষী ও খামারিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘এ ধরনের উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে পুষ্টি চাহিদা পূরণ, আয় বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আধুনিক পদ্ধতিতে মাছ চাষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।’

উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, রাজস্ব খাতের আওতায় ইউনিয়ন পর্যায়ে “মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়)” এর অধীনে আরও ৪টি প্রদর্শনী খামার স্থাপন করা হয়েছে। এসব খামারের মাধ্যমে স্থানীয় মৎস্য চাষীদের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মাছ চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে। গৃহস্থালি পর্যায়ে প্রদর্শনী পুকুরে ছোট মাছ চাষে সহায়তা হিসেবে মাছের পোনা, খাদ্য, গাছের চারা, চুন ও সাইনবোর্ডসহ প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।

মো. আশরাফুল ইসলাম (এমবিএ-মার্কেটিং)
মোবা: ০১৭২৮-০৩৩৫৫২

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.