রবিবার | ১৪ জুন, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩

শিরোনাম
আমার দলের হলেও ছাড় নয়, দুর্নীতিবাজদের গ্রেপ্তারে প্রতিমন্ত্রীর নির্দেশ লালপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে যুবক আটক, মামলা লালপুরে গাঁজার গাছ উদ্ধার, চাষের অভিযোগে মামলা ওঝার ঝাড়ফুঁকে সময়ক্ষেপণ, সাপের কামড়ে কৃষকের মৃত্যু লালপুরে ভুটভুটির ধাক্কায় প্রাণ গেল অটোভ্যান চালকের বড়াইগ্রামে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত কবি হাসান হাফিজুর রহমানের ৯৪তম জন্মবার্ষিকী পালিত নাটোরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ জনের কারাদণ্ড ও জরিমানা লালপুরে ইয়াবাসহ হোয়াটসঅ্যাপ হ্যাকিং চক্রের তিন সদস্য গ্রেপ্তার লালপুরে পদ্মার চরে গোলাগুলি, স্পিডবোটে মিলল গুলিবিদ্ধ যুবকের মরদেহ

বড়ালনদীর উপর সেতু নির্মাণ কাজের উদ্বোধন

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে বহুল প্রত্যাশিত বড়ালনদীর উপর সেতু নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিডি) এর তত্ত¡াবধানে তিন কোটি ৬৪ লাখ ৭৪ হাজার ৩৮৫ টাকা ব্যয়ে ৩৫ মিটার দৈর্ঘ বিশিষ্ট সেতুটি নির্মাণ করা হবে। প্রায় তিন বছর আগে এখানে পুরাতন সেতুটি ভেঙ্গে পড়ায় বড়াইগ্রাম পৌরসভাসহ তিনটি ইউনিয়নের লক্ষাধিক মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছিল। বৃহস্পতিবার বড়াইগ্রাম পৌরসভার চক বড়াইগ্রাম এলাকায় স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিডি) এই কর্মসূচীর আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে নাটোর-৪ আসনের সাংসদ আব্দুল আজিজ নাম ফলক উন্মোচনের মাধ্যমে এ কাজের উদ্বোধন করেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের নাটোরের নির্বাহী প্রকৌশলী ইকবাল হোসাইন, বড়াইগ্রাম থানার পরিদর্শক আব্দুস ছালাম, জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আশরাফ আলী, বড়াইগ্রাম পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বেলাল হোসেন, উপজেলা প্রকৌশলী সুলতান মাহমুদ প্রমূখ।

প্রসঙ্গত, ২০২৩ সালের আগস্টে পানির ¯্রােতের কারনে পাইলিংবিহীন ব্রিক ওয়াল পদ্ধতিতে নির্মিত ৩০ বছরের পুরনো সেতুটি ভেঙ্গে পড়ে। এতে বড়াইগ্রাম পৌরসভাসহ আরও তিনটি ইউনিয়নের প্রায় ২০টি গ্রামের বাসিন্দাদের থানা সদরে যাতায়াতের একমাত্র পথটি বন্ধ হয়ে যায়। আজকের পত্রিকাসহ বিভিন্ন মিয়িয়ায় খবরটি প্রকাশিত হয়। নতুনভাবে সেতুটি নির্মাণ কাজ শেষ হলে এলাকার লক্ষাধিক মানুষ দুর্ভোগ থেকে মুক্তি পাবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.