
নিজস্ব প্রতিবেদক :
নাটোরের লালপুরে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে এক ইটভাটা মালিককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১০ মে ২০২৬) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পালপাড়া বাকনাই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে লালপুর থানা পুলিশ। অভিযান চলাকালে জমি থেকে মাটি উত্তোলনের সময় সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক করা হয়।০
পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবীর হোসেন বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এসএমকে ইটভাটার মালিক মো. উজ্জ্বল হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
দণ্ডপ্রাপ্ত উজ্জ্বল হোসেন (৩৫) উপজেলার বাকনাই পালপাড়া গ্রামের বাসিন্দা।
লালপুর থানা পুলিশ , পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ /উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ/১০-০২